বুশরাকে ‘হিট অফিসার’ নিয়োগে উত্তর সিটির সম্পৃক্ততা নেই
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ‘চিফ হিট অফিসার’ হিসেবে কাজ করতে বুশরা আফরিনকে নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাড্রিয়েন আরশট-রকফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টার (আরশট-রক)। বুশরাকে এশিয়ার প্রথম ‘চিফ হিট অফিসার’ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি বেশ আলোচিত হয়।
বুশরা ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুলের মেয়ে। সেকারণে অনেকে এ নিয়ে তৈরি হয় সমালোচনা। তবে এই নিয়োগের সাথে ঢাকা ডিএনসিসি কর্তৃপক্ষের কোনো সংশ্লিষ্টতা নেই জানিয়েছে।
ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়, মূলত অ্যাড্রিয়েন আর্শট-রকফেলার ফাউন্ডেশনে কর্মরত বুশরা আফরিন। প্রতিষ্ঠানটি ডিএনসিসির সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে, যার মাধ্যমে ডিএনসিসি এলাকায় দুই বছরের মধ্যে দুই লাখ গাছ লাগানো হবে। এর উদ্দেশ্য হবে শহরের তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমিয়ে আনা। ডিএনসিসি ও অ্যাড্রিয়েন আর্শট-রকফেলার ফাউন্ডেশন যৌথভাবে এই কর্মসূচি বাস্তবায়ন করবে।
এ বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) সেলিম রেজা গণমাধ্যমকে বলেন, “বুশরা আফরিনকে ‘চিফ হিট অফিসার’ হিসেবে নিয়োগ ডিএনসিসির পক্ষ থেকে দেওয়া হয়নি। আরশট-রক ফাউন্ডেশন নিয়োগ দিয়েছে। আমরা তাকে বেতন, অন্য কোনো সুবিধাও দেব না। ডিএনসিসিতে তিনি কোনো অফিসও করবেন না।”
উল্লেখ্য, বুধবার (৩ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ডিএনসিসি ও অ্যাড্রিয়েন আর্শট-রকফেলার ফাউন্ডেশনের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার পর ডিএনসিসির হিট অফিসার হিসেবে নিয়োগ পান বুশরা আফরিন।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা