পদ্মায় বিলাসবহুল লঞ্চের সারি
মাওয়া-জাজিরার দুই পাড়ে পদ্মা সেতুর সংযোগ হলেও এটি যেন সারাদেশের মানুষের মধ্যে মেলবন্ধন তৈরি করেছে। কারণ স্বপ্নের এই সেতুর উদ্বোধন ঘিরে পদ্মা পাড়ে এসেছেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের সব জেলার মানুষ। কেউ এসেছেন বাসযোগে, কেউ আবার লঞ্চযোগে।
অনেকে আবার ব্যক্তিগত বাহন নিয়েও পদ্মা সেতুর উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দিতে ছুটে এসেছেন প্রমত্তা পদ্মার পাড়ে।
তবে বরিশাল বিভাগ থেকে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বেশিরভাগই এসেছেন লঞ্চযোগে।
শনিবার সকালে মাওয়া প্রান্তে পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সেতুর ওপর দিয়ে মাদারীপুরের বিশাল জনসভায় যোগ দেবেন।
সেতুর উদ্বোধনের আয়োজনে যোগ দিতে শুক্রবার রাত থেকেই অনেকে উপস্থিতি হন জাজিরা প্রান্তের সমাবেশস্থলে। কেউবা বাসে আরও কেউ লঞ্চ ও নৌকায় চড়ে এসেছেন সমাবেশে যোগ দিতে। যারা গতকাল আসতে পারেননি তারা শনিবার ভোরে রওনা দিয়ে সমাবেশস্থলে পৌঁছেছেন।
পদ্মায় পৌঁছে নদীতে বিলাসবহুল লঞ্চগুলো নোঙর করে নেতাকর্মীরা যোগ দিয়েছেন জনসভাস্থলে।
একযোগে শতাধিক বড় বড় লঞ্চ পদ্মা পাড়ি দেওয়ায় মানুষের মধ্যে বাড়তি উম্মাদনার জন্ম দিয়েছে। অনেকে নদীর ধারে দাঁড়িয়ে বিশাল আকৃতির লঞ্চ দেখে চোখ জুড়াচ্ছেন।
সংশ্লিষ্ট জেলার নেতারা বলছেন, পটুয়াখালী থেকে আটটি তিনতলা বিশিষ্ট লঞ্চে করে যোগ দিয়েছেন।
ভোলা জেলা আওয়ামী লীগের নেতারা দাবি করেছেন তারা দশটি লঞ্চে করে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন।
এছাড়া বরিশাল, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর থেকেও লঞ্চযোগে জাজিরা পয়েন্টে এসেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা