অন্তঃসত্ত্বা ও দুগ্ধদায়ী নারীকে টিকা দেওয়ার সুপারিশ কমিটির
অন্তঃসত্ত্বা এবং দুধ পান করানো মাকে করোনার টিকা দেওয়ার পক্ষে মত দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ গঠিত জাতীয় টিকা পরামর্শক কমিটি (ন্যাশনাল ইমিউনাইজেশন টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপ)। কমিটি আজ সোমবার এ সিদ্ধান্ত দিয়েছে।
এই কমিটির সদস্য ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বে-নজীর আহমেদ আজ সোমবার গণমাধ্যমকে এ তথ্য জানান। জাতীয় টিকা পরামর্শক কমিটি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও অন্য বিশেষজ্ঞদের নিয়ে গঠিত একটি স্বাধীন কমিটি। এর সভাপতি চৌধুরী আলী কাওসার।
বে-নজীর আহমেদ বলেন, আমাদের কাছে সরকার টিকা নিয়ে নানা পরামর্শ চায়। আমরা পরামর্শ দিই। এরই ধারাবাহিকতায় আজ গর্ভবর্তী এবং সন্তানকে দুধ পান করাচ্ছেন এমন নারীদের টিকা দেওয়ার প্রসঙ্গ আসে। বে-নজীর আহমেদ বলেন, স্ত্রীরোগ বিশেষজ্ঞদের সংগঠন অবসটেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি) চায়, টিকা দেওয়া হোক। তাদের সংগঠনের সভাপতিও এসেছিলেন আমাদের সভায়। তিনি একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনও করেছেন। সেখানে তিনি গর্ভবতী ও দুধপান করানো মায়েদের টিকার ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বিভিন্ন দেশের অবস্থান তুলে ধরেন। তার আলোকে আমরা মত দিয়েছি, গর্ভবতী এবং সন্তানকে দুধ পান করানো এমন মায়েদের করোনার টিকা দেওয়া যাবে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক কয়েক দিন আগে বলেছিলেন, বিশেষজ্ঞরা পরামর্শ দিলে তারা টিকা দেওয়ার সিদ্ধান্ত নেবেন। এখন এটা সরকারের সিদ্ধান্তের বিষয় তারা টিকা দেবেন কিনা।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা