দেশে পৌঁছেছে আরও ৪৩১ টন অক্সিজেন
করোনা মহামারীর এই ভয়াবহ সময়ে দেশে মেডক্যিাল অক্সিজেন সংকট তৈরি হতে পারে এমন আশঙ্কার মধ্যেই ভারতীয় রেলের আরও একটি ‘অক্সিজেন এক্সপ্রেস’ বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে এসেছে।
শ্বাসকষ্টের রোগীদের সহায়তার জন্য ২০০ মেট্রিক টন তরল মেডিক্যাল অক্সিজেনের (এলএমও) তৃতীয় চালান নিয়ে একটি ট্রেন শুক্রবার (৩০ জুলাই) দুুপুর দেড়টায় ভারতের পেট্রাপোল হয়ে বেনাপোল রেলওয়ে স্টেশনে পৌঁছায়।
শনিবার (৩১ জুলাই) সকালে তা সিরাজগঞ্জের ডিপোতে পৌছায়। এর আগে গত ২৪ ও ২৭ জুলাই প্রথম ও দ্বিতীয় চালানে ২০টি কনটেইনারে ৪০০ মেট্রিক টন তরল মেডিক্যাল অক্সিজেন (এলএমও) নিয়ে ‘অক্সিজেন এক্সপ্রেস' বাংলাদেশে আসে। এছাড়াও বৃহম্পতিবার সড়কপথে বেনাপোল বন্দর দিয়ে ১৬টি ট্যাঙ্কারে ২৩১ মেট্রিক টন অক্সিজেন আসে বেনাপোল বন্দরে। শুক্রবার ভোরে দশটি কন্টেইনারে (প্রতিটিতে ২০ মেট্রিক টন) ২০০ টন তরল মেডিক্যাল অক্সিজেন বহনকারী একটি ট্রেন ভারতের টাটানগর থেকে বাংলাদেশের উদ্দেশে ছেড়ে আসে। এই চালানটি বাংলাদেশের তরল মেডিক্যাল অক্সিজেনের মজুদ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে।
কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে ট্রেনটি বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে সিরাজগঞ্জের উদ্দেশে বিকেল তিনটায় ছেড়ে যায়। সেখানে অক্সিজেন নামিয়ে খালি ট্রেন ভারতে ফিরে যাবে। বিষয়টি নিশ্চিত করে বেনাপোল রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, তৃতীয় চালানে ২০০ টন অক্সিজেন নিয়ে ভারতীয় রেলওয়ের ‘অক্সিজেন এক্সপ্রেস’ নামে বিশেষ ট্রেনটি দুপুরে বেনাপোল রেলওয়ে স্টেশনে এসে পৌঁছে। কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে বিশেষ ট্রেনটি বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে সিরাজগজ্ঞের উদ্দেশে ছেড়ে যায়। শনিবার সকালে সিরাজগঞ্জের ডিপোতে খালাস করা শুরু হয়।
বেনাপোল কাস্টম হাউসের কমিশনার মো. আজিজুর রহমান জানান, দেশে অক্সিজেনের চাহিদা বেড়ে যাওয়ায় রেলপথ ও সড়কপথে অক্সিজেন আমদানি বেড়ে গেছে। আমদানিকারকরা যাতে দ্রুত অক্সিজেন খালাস নিতে পারেন সেজন্য কাস্টমস ও বন্দর কর্মকর্তারা মাঠ পর্যায়ে সর্বক্ষণিক কাজ করছেন। অক্সিজেন আমদানির সাথে সাথে তা দ্রুত খালাসের ব্যবস্থা করা হচ্ছে।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা