খোঁজ মিলেছে টিকার তিন ডোজ নেওয়া দাবি করা সেই যুবকের
একবার ওদিকে গেলাম একজন টিকা দিল। তারপর এদিকে গেলাম আরেক টিকা, এরপর একজন বলল এবার ওইদিকে যান পরে আরেক টিকা। এভাবে তিন টিকা নেয়ার পর বাইরে একজনকে জিজ্ঞেস করলাম আপনাকে কতগুলা টিকা দিছে, উনি বলল একটা। কিন্তু আমাকে তো তিনটি টিকা দিল...
একটি বেসরকারি টিভিতে টিকা দেয়ার পর এভাবেই সাক্ষাৎকার দেন ওমর ফারুক নামে এক প্রবাসী, তার বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লার জালকুড়িতে। এরকম সাক্ষাৎকার দেওয়ার পর কে বা কারা ওমর ফারুককে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। তার খোঁজ মিলেছে। বর্তমানে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছে তার পরিবার।
গত মঙ্গলবার ওমর ফারুক একটি বেসরকারি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে জানান, বিএসএমএমইউ টিকাদান কেন্দ্রের তিনটি বুথ থেকে তাকে তিনবার টিকা দেয়া হয়েছে। এরপর ওই ব্যক্তিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলেও গণমাধ্যমে খবর আসে। এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
তবে একই দিনে তিন ডোজ টিকা দেয়ার যে খবর রটেছে তা ঠিক নয় বলে দাবি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ঘটনার সত্যতা যাচাইয়ে বুধবার রাত পৌনে ১২টায় ফতুল্লার ভুইগড় এলাকায় যান গণমাধ্যম কর্মীরা, অনেক খোঁজাখুঁজির পর ওমর ফারুকের বাড়ির সন্ধান পাওয়া যায়।
ওমর ফারুকের বাড়িতে গিয়ে এলাকাবাসীর ভিড় দেখা যায়। তার বিষয়ে জানতে চাইলে স্বজন ও এলাকাবাসী শুরুতে কথা বলতে রাজি হননি। ওমর ফারুকের অবস্থান সম্পর্কে জিজ্ঞাসা করলেও তারা কিছু জানেন না বলে জানান। তবে একপর্যায়ে তারা স্বীকার করেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের টিমের পরিচয় দিয়ে বাড়ি থেকে ওমর ফারুককে নিয়ে যাওয়া হয়েছে।
স্বজনরা জানান, বুধবার দিনভর নিখোঁজ থাকার পর সন্ধ্যায় ওমর ফারুক তার বাবা ও মায়ের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেছেন।
ওমরের বোন ফারজানা আক্তার জানান, ওমর ফোনে বলেছে, সে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রয়েছে এবং তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এদিকে একসঙ্গে তিন টিকা নেয়ার পর ওমর ফারুকের তেমন কোনো সমস্যা হয়নি বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। তারা জানিয়েছেন, সামান্য জ্বর অনুভব করা ছাড়া তার শরীরে আর কোনো সমস্যা তারা দেখেননি।
ওমর ফারুকের এক প্রতিবেশী জানান, বুধবার দুপুর সাড়ে ১২টার সময় গাড়িতে করে ওমর ফারুককে নিয়ে যাওয়া হয়েছে। এ সময় তাদের পরিচয় জানতে চাইলে তারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন বলে জানান। তিন ডোজ টিকা নেয়ার কারণে ওমর ফারুককে চিকিৎসা ও পর্যবেক্ষণে রাখা হবে বলেও তারা জানান।
ওই প্রতিবেশী আরও জানান, ওমর ফারুকের বাবা জামাল উদ্দিনের সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি এখন বিএসএমএমইউতে রয়েছেন। ওমর ফারুকের সঙ্গে তার বোনের স্বামী গোলাম সারোয়ার নাহিদও ওই গাড়িতে করে গিয়েছিলেন। কিন্তু হাসপাতালে পৌঁছার পর টিকিট কাটতে কাউন্টারে যাওয়ার কয়েক মিনিট পরই সেই গাড়ি দুটি আর খুঁজে পাননি তিনি। এরপর বুধবার সন্ধ্যায় ওমরের বাবা ছুটে যান হাসপাতালে।
স্বজনদের বরাত দিয়ে প্রতিবেশীরা জানান, ওমর ফারুক তার বাবার সঙ্গে রাত ৮টার দিকে কথা বলেছেন। ওমর ফারুক জানিয়েছেন, তাকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
তবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়র টিম পরিচয়ে ওমর ফারুককে বাড়ি থেকে নিয়ে যাওয়ার যে দাবি পরিবার করেছে, সে বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম জানান, ওমর ফারুককে কেউ তুলে নেয়নি। আমরা নিশ্চিত হয়েছি তিনি হাসপাতালে পর্যবেক্ষণে আছেন।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা