ইভ্যালিতে যমুনা গ্রুপের ১ হাজার কোটি টাকা বিনিয়োগ, যা বলল দুদক
দেশীয় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিতে বিনিয়োগ করা হলেও প্রতিষ্ঠানটির অনিয়ম অনুসন্ধান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান বলছেন, নতুন বিনিয়োগ অনিয়মের অনুসন্ধানে বাধা হবে না। নীতিমালা অনুযায়ী বিনিয়োগ হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হবে।
দুদকের এই আইনজীবী বলেন, ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরীন এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রাসেলের বিরুদ্ধে গত নভেম্বর থেকে দুদকের অনুসন্ধান চলছে। তবে নতুন করে বিনিয়োগের ঘোষণা আসায় তাদের বিরুদ্ধে যে অনিয়মের অনুসন্ধান চলছে, তাতে কোনো প্রভাব পড়বে না। বরং বিনিয়োগ সত্ত্বেও তদন্ত অব্যাহত থাকবে। আইনজীবী মো. খুরশীদ আলম খান আরো বলেন, একই সঙ্গে ইভ্যালি ডটকমের চেয়ারম্যান ও এমডির বিরুদ্ধে অর্থপাচার এবং অর্থ আত্মসাতের অভিযোগের অনুসন্ধানও চলমান রয়েছে।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদন প্রকাশের পর ইভ্যালি ডটকমের বিষয়টি প্রকাশ্যে আসে এবং এ নিয়ে নড়েচড়ে বসে দুদক। এই অবস্থার মধ্যেই গতকাল মঙ্গলবার (২৭ জুলাই) দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ যমুনার পক্ষ থেকে জানানো হয়, তারা ইভ্যালিতে ১ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে যাচ্ছে। তবে প্রাথমিকভাবে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি। পরে ধাপে ধাপে বাকি বিভিন্ন পর্যায়ে মোট ১ হাজার কোটি টাকা বিনিয়োগ করার কথা জানায় যমুনা গ্রুপ।
প্রসঙ্গত, ইভ্যালি ডটকমের বিরুদ্ধে বিরুদ্ধে দুদকের অনুসন্ধান চলমান থাকায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা