ছেলের জন্য নিজের আইসিইউ শয্যা ছেড়ে দিয়ে মারা গেলেন মা
করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে সংকটাপন্ন অবস্থায় আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) চিকিৎসাধীন ছিলেন মা। একই হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন তার ছেলে। একপর্যায়ে ছেলের অবস্থারও অবনতি ঘটে, প্রয়োজন হয় আইসিইউয়ের।
কিন্তু ছেলের জন্য সারা চট্টগ্রামের কোথাও মেলেনি আইসিইউ শয্যা। মুমূর্ষু অবস্থায় আইসিইউতে শুয়ে থাকা মায়ের কানে খবরটা যেতেই ছটফট করতে থাকেন মা। নিজের শয্যায় ছেলেকে চিকিৎসা দেওয়ার জন্য চিকিৎসকদের ইশারা করেন মা।
চিকিৎসকরা বোঝানোর চেষ্টা করেও মাকে ওই অবস্থান থেকে সরাতে পারেননি। বাধ্য হয়ে মাকে নামিয়ে আইসিইউ বেডে তোলা হয় ছেলেকে। এর এক ঘণ্টার মাথায় করোনার কাছে হার মানেন মা। মায়ের জীবন ত্যাগের মধ্য দিয়ে আইসিইউ শয্যা মিললেও এখন ছেলের প্রাণও যায় যায়। তবে মুমুর্ষু অবস্থায় এখনো বেঁচে আছেন ছেলে। গত ২৭ জুলাই (মঙ্গলবার) দুপুর ১টায় ছেলের জন্য চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউ শয্যা ছাড়েন কানন প্রভাপাল (৬৫) নামের ওই মা। তার বদলে আইসিইউ শয্যায় ওঠেন ছেলে শিমুল পাল (৪৩)। তবে আইসিইউ পেলেও সংকটমুক্ত নন শিমুল পাল। চট্টগ্রাম জেনারেল হাসপাতালের নির্ভরযোগ্য সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।
হাসপাতালটির আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আহমেদ তানজিমুল ইসলাম বলেন, ‘মা ছেলের জন্য আইসিইউ ছেড়ে দেন। কিছুক্ষণ বাদে মা মারা যান। মায়ের মৃত্যুর পর ছেলের অবস্থার আরও অবনতি হয়। তিনি এখনও আইসিইউ ওয়ার্ডে চিকিৎসাধীন। তবে খুবই ক্রিটিক্যাল অবস্থায় আছেন।’
কানন প্রভা পাল করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে এসেছিলেন ১৫ জুলাই। শুরুতে তিনি আইসোলেশন ওয়ার্ডে ছিলেন। পরে ২২ জুলাই হাসপাতালটির আইসিইউ ওয়ার্ডে নেওয়া হয় তাকে। এর একদিন আগে ২১ জুলাই করোনা আক্রান্ত হয়ে জেনারেল হাসপাতালের আইসোলেশনে আসেন তার ছেলে শিমুল পাল।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা