ফাঁকা হতে শুরু করেছে রাজধানীর করোনা হাসপাতাল
ঢাকার করোনা হাসপাতালগুলোতে কমতে শুরু করছে রোগীর চাপ। নেই আইসিইউর জন্যও হাহাকার। চিকিৎসকরা বলছেন, লকডাউনের পাশাপাশি মানুষের মধ্যে সচেতনতা কিছুটা বাড়ায় কমছে করোনার সংক্রমণ।
সপ্তাহখানেক আগেও করোনা হাসপাতাল গুলোর সামনে রোগীদের ভীড় ছিলো চোখে পড়ার মতো। আইসিইউ বা বেড না পেয়ে ছোটাছুটি করছেন এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে। তবে, এখন চিত্র অনেকটাই স্বাভাবিক। করোনা চিকিৎসার জন্য বরাদ্দ হাসপাতালগুলোতে বেড ফাকা থাকায় ভোগান্তি ছাড়াই মিলছে আইসিইউ বা সাধারণ বেড।
করোনার চিকিৎসার জন্য কুর্মিটোলা, ডিএনসিসি আইসোলেশন সেন্টার, মুগদাসহ প্রায় প্রতিটি হাসপাতালে ২০ থেকে ৫০ টি করে সাধারণ বেড ফাঁকা। ডিএনসিসি করোনা আইসোলেশন সেন্টারের পরিচালক এ কে এম নাসির উদ্দিন জানান, ১০০ আইসিইউ বেডের মধ্যে অন্তত ২৫ টি আইসিইউ ফাঁকা রয়েছে ডিএনসিসি আইসোলেশন সেন্টারে। করোনা সংক্রমনের হার কমার এ ধারা ধরে রাখতে সবাইকে আরো সচেতন হওয়ার পরামর্শ হাসপাতাল সংশ্লিষ্টদের।
এদিকে, অনলাইনে নমুনা পরীক্ষার সিরিয়াল পেতে ভোগান্তি না থাকলেও লকডাউনে পরীক্ষা কেন্দ্রে আসতে ভোগান্তির কথা জানান রোগীরা। শনিবার সরকারি ছুটির দিনে হাসপাতাল গুলোতে করোনার নমুনা পরীক্ষা কেন্দ্রেও ভিড় ছিল না রোগীদের।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা