শনাক্তের হার কমলেও, কমছে না মৃত্যু
গত এক সপ্তাহে দেশে করোনা শনাক্তের হার অর্ধেকে নামলেও, কমছে না মৃত্যু। এখনো গড়ে প্রতিদিন মারা যাচ্ছেন ৮৭ জন। শুধু এপ্রিল মাসেই মারা গেছেন ২ হাজার ৩৪৭ জন। এর মধ্যে আছেন ২১ চিকিৎসকও।
দেশে করোনা শনাক্ত আর মৃত্যুর সব রেকর্ড ভেঙেছে এপ্রিলে। এক মাসেই মোট শনাক্ত এক লাখ ৪৬ হাজার । যা আগের তিন মাসের মোট শনাক্তেরও প্রায় দ্বিগুণ। আর এপ্রিলে মোট প্রাণহানি মার্চের চার গুণ বেশি। আক্রান্তের সংখ্যা বাড়ায় হাসপাতালে সাধারণ শয্যা খালি নেই।দেখা গেছে আইসিইউ বেডের জন্য হাহাকার।
৭ এপ্রিল একদিনে রেকর্ড ৭ হাজার ৬২৬ জনের করোনা শনাক্ত হয় দেশে। আর সর্বোচ্চ ১১২ জনের মৃত্যু হয় ৯ এপ্রিল। প্রায় সারা মাস লকডাউনের পর ২৯ এপ্রিল শনাক্তের সংখ্যা নামে দুই হাজার তিনশ জনে। শনাক্তের হারও ২৪ ভাগ থেকে কমে হয়েছে ৯। তবে কমেনি মৃত্যুর মিছিল। গড়ে প্রতিদিন মারা যাচ্ছেন ৮৭ জনের বেশি করোনা রোগী।
দেশে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১৫৫ চিকিৎসকের । বছরের প্রথম তিন মাসে মোট ৯ জনের মৃত্যু হলেও শুধু এপ্রিলেই মারা গেছেন ২১ চিকিৎসক ।
ভারতের করোনার ভয়ংকর ধরনে বিপর্যস্ত দেশটির চিকিৎসাব্যবস্থা। এ পর্যন্ত বিশ্বের ১৭টি দেশে ছড়িয়েছে করোনার এ ধরন । বাংলাদেশে এর বিস্তার হলে পরিস্থিতির অবনতি হবে বলে সতর্ক করেছে জাতীয় পরামর্শক কমিটি।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা