মতলবে পর্যটনকেন্দ্রে গুলি: মায়ার ছেলের বিরুদ্ধে মামলা
মোহনপুর পর্যটনকেন্দ্র দখল নিতে সশস্ত্র সন্ত্রাসীদের নিয়ে হামলা ও গুলি ছোড়ার অভিযোগে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বড় ছেলে সাজেদুল হোসেনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলায় সাজেদুল হোসেন ওরফে দীপু চৌধুরী ছাড়াও আরও ১৮ জনকে আসামি করা হয়েছে।
গত বুধবার (১৭ ফেব্রুয়ারি) মতলব উত্তরের মোহনপুর পর্যটনকেন্দ্রের ম্যানেজার মোহাম্মদ জাকির হোসেন বাদী হয়ে চাঁদপুরের অতিরিক্তি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসানের আদালতে মামলাটি করেন। অভিযোগ আমলে নিয়ে ঘটনা তদন্ত ও আলামত উদ্ধার করে প্রতিবেদন জমা দিতে মতলব উত্তর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন আদালত।
মামলার অন্য আসামিরা হলেন- জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী মুক্তার হোসেন, কলাকান্দা ইউপি চেয়ারম্যান সোবহান সরকার সুভা, অপু চৌধুরী, ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, আহার খালাশী, শাহীন চৌধুরী, সম্রাট গাজী, আজাদ খালাশী, কুদ্দুস, ছাত্রলীগ নেতা তামজিদ সরকার রিয়াদ, খোরশেদ চৌধুরী, লিখন সরকার, হোসেন মেম্বার, মেহেদী হাসান কাজল, মামুন শিকদার, সুমন বেপারী, ইউসুফ জেলা পরিষদের সদস্য মিনহাজ উদ্দিন খান ও আক্তার সরকার। মামলায় অভিযোগ করা হয়েছে, পর্যটনকেন্দ্রটি দখলে নিতে কিছুদিন ধরে বাদীপক্ষকে ভয়-ভীতি ও হুমকি দিয়ে আসছেন দীপু চৌধুরী। এরই ধারাবাহিকতায় ১২ ফেব্রুয়ারি আসামিরা অর্ধশত সন্ত্রাসীসহ বেআইনি শর্টগান, বন্দুক, পিস্তল, রিভলবার ইত্যাদিসহ অতর্কিত পর্যটনকেন্দ্রের সামনে হাজির হন। এ সময় পর্যটনকেন্দ্রের মালিকসহ কয়েকজনকে হত্যার উদ্দেশে খুঁজতে থাকেন তারা। একপর্যায়ে আসামিরা গুলি ছোড়েন। শব্দ শুনে এলাকার লোকজন এগিয়ে এলে আসামিরা গুলি ছুড়তে ছুড়তে ঘটনাস্থল ত্যাগ করেন।
মতলব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কামাল সাংবাদিকদের জানান, মোহনপুর পর্যটনকেন্দ্র থেকে ছয়টি গুলির খোসা জব্দ করা হয়েছে। এ ঘটনায় কারা জড়িত, তা তদন্ত করা হচ্ছে। গুলির খোসা জব্দের ঘটনায় একটি সাধারণ ডায়েরি করেছে পুলিশ।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা