জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান
জাপানের টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস, বাংলাদেশ ইনভেস্টমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট অথোরিটি (বিডা), বাংলাদেশ ইকোনমিক জোন অথোরিটি (বেজা), জাপান এক্সটারনাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো) এবং জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির (জাইকা) সম্মিলিত উদ্যোগে অনলাইনে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ (ওয়েবিনার) অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জাপান দূতাবাস থেকে পরিচালিত সেমিনারে জাপানি বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানের দুই শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন।
তথ্য অধিদফতরের এক তথ্যবিবরণীতে বলা হয়েছে, ওয়েবিনারে বক্তব্য দেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ। তিনি বলেন, এশিয়ায় বাংলাদেশের অন্যতম রফতানি গন্তব্য জাপান এবং বাংলাদেশে বিদেশি বিনিয়োগের অনুকূল পরিবেশ বিদ্যমান। সরকার বিনিয়োগকারীদের জন্য নানাবিধ আর্থিক ও অ-আর্থিক প্রণোদনাও প্রদান করছে বলে তিনি উল্লেখ করেন। তিনি জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে আরও অধিকহারে বিনিয়োগের আহ্বান জানান।
আলোচনায় আরও বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। বিনিয়োগ গন্তব্য হিসেবে ‘বাংলাদেশ ও বাংলাদেশে ব্যবসার পরিবেশ’ বিষয়ক উপস্থাপনা প্রদান করেন বিডার শাহ মাহবুব ও বেজার মুস্তাফিজুর রহমান। বাংলাদেশে ব্যবসা পরিচালনাকারী জাপানি ব্যবসায় প্রতিষ্ঠান সুমিতমো স্পেশাল ইকোনমিক জোন (সেজ) সংক্রান্ত, এবং হোন্ডা ও মন্সটারল্যাব থেকে বাংলাদেশে ব্যবসায় পরিচালনায় তাদের অভিজ্ঞতা বর্ণনা করেন যথাক্রমে চিহারু তাগাওয়া, হিমিহিকো কাতসুকি ও মাজুকি নাকায়ামা, বিডার নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম, বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী এবং জাইকা বাংলাদেশের প্রধান প্রতিনিধি ইউহো হায়াকাওয়া। এ ছাড়া বাংলাদেশে জাপানি ব্যবসায় প্রতিষ্ঠানের গতিধারা ও কার্যক্রম সম্পর্কে বিশদ আলোচনা করেন জেট্রোর বাংলাদেশ প্রতিনিধি ইউজি আন্দো।
আলোচকরা বাংলাদেশকে সম্ভাবনাময় ও বিনিয়োগের সোনালী গন্তব্য হিসেবে আখ্যায়িত করেন।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা