দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে হবে অভিন্ন শহীদ মিনার
কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একইরকম শহীদ মিনার নির্মাণ করবে সরকার। সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদফতরের মাসিক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী শহীদ মিনারের অভিন্ন নকশা তৈরি করে মাঠ পর্যায়ে পাঠানো হবে। ওই নকশা অনুযায়ী শহীদ মিনার স্থাপন করতে হবে। বিদ্যালয়ের যেখানে সেখানে শহীদ মিনার স্থাপন করা যাবে না।
জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিষয়টি আমরা স্কুল ম্যানেজিং কমিটির ওপর ছেড়ে দিয়েছিলাম। যার ফলে যেটা হয়েছে যার যেমন খুশি তেমন ডিজাইন করে বানিয়েছে। যে যার মতো করে করেছে, যে কারণে বিষয়টি সুন্দর দেখায় না। সে কারণে কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে নকশা করে সব স্কুলে পাঠনো হবে। একইরকম শহীদ মিনার যেন প্রাথমিক বিদ্যালয়গুলোতে করা হয় সে নির্দেশনা নেওয়া হবে।’
প্রাথমিক শিক্ষা অধিদফতর সূত্রে জানা গেছে, গত বছরের ২৯ ডিসেম্বর মাসিক সমন্বয় সভায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে একই রকম শহীদ মিনার তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। সমন্বয় সভায় বলা হয়, মাঠ পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিকল্পনাবিহীন শহীদ মিনার স্থাপন করা হচ্ছে। যার ফলে বিদ্যালয়ে ভূমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা যাচ্ছে না। এই প্রস্তাবের আলোকে শহীদ মিনারের অভিন্ন নকশা প্রণয়ন করে মাঠ পর্যায়ে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্তে আরও বলা হয়, বিদ্যালয় ক্যাম্পাসের যেখানে সেখানে শহীদ মিনার স্থাপন করা যাবে না।
সিদ্ধান্ত বাস্তবায়নে পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এবং বিভাগীয় সকল উপপরিচালককে দায়িত্ব দেওয়া হয়। শিগগিরই এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হবে বলে প্রাথমিক শিক্ষা অধিদফতর সূত্রে জানা গেছে।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা