জেমকন সাহিত্য পুরস্কার পেলেন যারা
জেমকন সাহিত্য পুরস্কার ২০২০ ঘোষণা করা হয়েছে। এবার চারজন কবি-সাহিত্যিক এ পুরস্কার পেয়েছেন। করোনার কারণে শনিবার বিকালে এক ভিডিও বার্তার মাধ্যমে এ পুরস্কার ঘোষণা করেন জেমকন গ্রুপের পরিচালক, প্রকাশক ও কথাসাহিত্যিক কাজী আনিস আহমেদ।
এবার ‘আগস্ট আবছায়া’ উপন্যাসের জন্য এ পুরস্কার পেয়েছেন কথাসাহিত্যিক মাসরুর আরেফিন। জেমকন তরুণ কবিতা পুরস্কার পেয়েছেন ‘বাঁক বাচনের বৈঠা’ পাণ্ডুলিপির জন্য তরুণ কবি হাসনাইন হীরা। যৌথভাবে জেমকন তরুণ কথাসাহিত্য পুরস্কার পেয়েছেন ‘জীবনের ছুটি নেই’ পাণ্ডুলিপির জন্য জব্বার আল নাঈম ও ‘সম্পর্ক আপন-পর’ পাণ্ডুলিপির জন্য ধ্রুপদি রিপন।
জেমকন সাহিত্য পুরস্কার ২০২০-এর জুরি ছিলেন অধ্যাপক ড. বেগম আকতার কামাল, ওয়াসি আহমেদ, মামুন হুসাইন, সরিফা সালোয়া ডিনা, আহমাদ মোস্তফা কামাল। জেমকন তরুণ কবিতা পুরস্কার ২০২০-এর জুরি ছিলেন কবি মোহাম্মদ সাদিক, আসাদ মান্নান, কবির হুমায়ূন, জফির সেতু ও মোস্তাক আহমেদ দীন। জেমকন তরুণ কথাসাহিত্য পুরস্কার ২০২০-এর জুরি ছিলেন কথাসাহিত্যিক পারভেজ হোসেন, অনিরুদ্ধ কাহালি, মোস্তফা তারিকুল আহসান, হামীম কামরুল হক ও আফসানা বেগম।
পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়া জানিয়ে কথাসাহিত্যিক মাসরুর আরেফিন গণমাধ্যমকে বলেন, ‘বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড নিয়ে রচিত ‘আগস্ট আবছায়া’ বইটি মুজিববর্ষে পুরস্কার পাওয়ায় আমি আপ্লুত। লেখক আমি পুরস্কার পেয়ে যত না আনন্দিত, তার চেয়ে বেশি আনন্দিত বইটির জন্য।’
২০০০ সালে জেমকন গ্রুপ এই পুরস্কার প্রবর্তন করে। এরপর থেকে প্রতিবছর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত প্রকাশিত বাংলাদেশের একটি সৃষ্টিশীল গ্রন্থকে পুরস্কৃত করা হচ্ছে। ২০ বছরের দীর্ঘ পথ পরিক্রমায় এটিই একমাত্র পুরস্কার, যার ধারাবাহিকতা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা