১১ জেলায় নতুন ডিসি
দেশের ১১টি জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বৃহস্পতিবার জারি হওয়া ওই প্রজ্ঞাপনে জানা যায়, কক্সবাজার, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, বরগুনা, নড়াইল, বাগেরহাট, চাঁদপুর, লক্ষ্মীপুর, বরিশাল, বান্দরবান ও সুনামগঞ্জে নতুন জেলা প্রশাসক নিয়োগ পেয়েছেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, কক্সবাজার জেলায় নিয়োগ পেয়েছেন বাগেরহাট জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ, নারায়ণগঞ্জ জেলায় নিয়োগ পেয়েছে বরগুনা জেলা প্রশাসক মুস্তাইন বিল্লাহ। এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (উপ-সচিব) মোহাম্মদ মমিনুর রহমানকে চট্টগ্রাম জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর একান্ত সচিব (উপ-সচিব) হাবিবুর রহমানকে বরগুনা জেলা প্রশাসক, জননিরাপত্তা বিভাগে সংযুক্ত থাকা উপ-সচিব মুহাম্মদ হাবিবুর রহমানকে নড়াইল জেলা প্রশাসক, স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব এ এনএম ফয়জুল হককে বাগেরহাট জেলার প্রশাসক, অঞ্জনা খান মজলিসকে চাঁদপুর জেলা প্রশাসক, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপ-সচিব মো. আনোয়ার হোসেন আকন্দকে লক্ষ্মীপুর জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া বরিশাল জেলা প্রশাসক হয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (উপ-সচিব) জসিম উদ্দিন হায়দার।
বান্দরবান জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্স সচিব (উপ-সচিব) বেগম ইয়াসমিন পারভীন তিবরিজি ও সুনামগঞ্জ জেলা প্রশাসক হয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব জাহাঙ্গীর হোসেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপ-সচিব শেখ রাসেল হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা