বোয়ালমারীতে ধর্ষকের ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
জেলার বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের পঁচামাগুরা গ্রামের ধর্ষক তরিকুল ইসলামের (২২) ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে নির্যাতিত পরিবার ও স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার দুপুরে পঁচামাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বনমালিপুর সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে নারী-পুরুষসহ তিন শতাধিক লোকজন অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য রাখেন ওই ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য ফিরোজা বেগম, ধর্ষিতার মা-বাবা, ব্যবসায়ী মিলন মোল্যা, ছাত্রলীগ নেতা মারুফ হোসাইন, জয়নগর দাখিল মাদ্রাসার দপ্তরি শাহিদ খান প্রমুখ। এ সময় বক্তারা ধর্ষক তরিকুলের ফাঁসি দাবি করে অন্য আসামিদের সঠিক বিচার চেয়েছেন। মামলা ও এলাকা সূত্রে জানা গেছে, উপজেলার রূপাপাত ইউনিয়নের পঁচামাগুরা গ্রামের বাকা মোল্যার ছেলে তরিকুল ইসলাম প্রতিবেশি ছাত্রীকে স্কুলে আসা যাওয়ার পথে প্রেমের প্রস্তাবসহ নানাভাবে উত্যক্ত করতো। ওই কিশোরী গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার জয়নগর বালিকা বিদ্যালয়ের ছাত্রী। চলতি বছরের ৫ এপ্রিল বিকেলে ওই কিশোরীর বাড়ির পাশের বাগানে লাকড়ি আনতে গেলে লম্পট তরিকুল তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় কিশোরীর মা গত ১ মে তরিকুল, তার ভাই জুয়েল মোল্যা (৩৫), বারিক মোল্যা (৩২), তরিকুলের বাবা বাকা মোল্যা (৬০) ও বারিক মোল্যার স্ত্রী সনিয়া বেগমকে (২৬) আসামি করে বোয়ালমারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ওই মামলায় ধর্ষক তরিকুল বর্তমানে জেল হাজতে থাকলেও বাকি ৪ আসামি জামিনে থেকে বাদী ও বাদীর পরিবারকে নির্যাতন করছে এবং প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে বলে জানা গেছে। এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপ-পরিদর্শক শাহাদত হোসেন বলেন, ধর্ষণের ঘটনায় চার্জশিট দেওয়া হয়েছে। ধর্ষণের ঘটনাটি সঠিক। ধর্ষকের পরিবার প্রভাবশালী হওয়ায় বাদীদের উপর নির্যাতন করতে পারে। মারধরের ঘটনায় আরেকটি মামলাও হয়েছে। আশা করি নির্যাতিত পরিবার ন্যায় বিচার পাবে।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা