আওয়ামী লীগকে আরো পরিচ্ছন্ন, স্মার্ট করতে চাই : সেতুমন্ত্রী
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে আরো পরিচ্ছন্ন, স্মার্টার দলে রূপান্তরিত করতে চাই। আজ বৃহস্পতিবার সকালে জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কাদের তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্মেলনে যুক্ত হন। ক্ষমতার অপব্যবহার করার জন্য দলের পদ পদবি কাউকে ইজারা দেওয়া হয়নি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের পদ পদবি ব্যবহার করে ব্যক্তিগত অপরাধ আর অবৈধ আয়ের উৎস সম্প্রসারণ করতে দেওয়া হবে না। চিহ্নিত অপরাধী, চাঁদাবাজিদের কোনো অবস্থাতেই দলে আনা যাবে না। আওয়ামী লীগ গণতন্ত্র চর্চায় বিশ্বাসী উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দলের অভ্যন্তরে গণতন্ত্র চর্চায় দেশের যেকোনো দলের চেয়ে আওয়ামী লীগ এগিয়ে রয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগের উপ-কমিটিসমূহ ঘোষণা শুরু হয়েছে। ঘোষিত কমিটির বিষয়ে কেউ সংক্ষুব্ধ হলে কিংবা কারো কোনো বক্তব্য থাকলে অথবা কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে দলের গঠনতন্ত্র অনুযায়ী আপীলের সুযোগ রয়েছে। তাই যেকোনো কমিটির বিষয়ে কোনো অভিযোগ দলীয় সভাপতির কার্যালয়ে নির্বাচনী ট্রাইবুনালে জমা দেওয়া যাবে।
সরকার নাকি দেশকে বধ্যভূমিতে পরিণত করেছে, বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যুদ্ধ বিধ্বস্ত দেশকে সম্ভাবনার সোনার বাংলা গড়তে চেয়েছিলেন বঙ্গবন্ধু, কিন্তু ৭৫’এর ১৫ আগস্ট আপনারাই দেশকে বধ্যভূমিতে পরিণত করেছিলেন, ৩ নভেম্বর কারাগারের নিরাপদ প্রকোষ্টকে বধ্যভূমিতে রূপান্তর করেছিলেন। ২১ আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে আরেক বধ্যভূমিতে পরিণত করতে চেয়েছিলেন শেখ হাসিনাকে হত্যার চেষ্টার মাধ্যমে। ভাস্কর্য ইসুতে সরকারের নাকি রাজনৈতিক উদেশ্য আছে, বিএনপি নেতাদের এ বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তাদের এ কথা বলা মানে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীকে সমর্থন করা। ভাস্কর্যের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বিএনপির, সরকারের নয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এদেশে সকল গণতান্ত্রিক প্রগতিশীল আন্দোলনের সাহসী মিছিলের নাম আওয়ামী লীগ। বঙ্গবন্ধু মুজিবের নেতৃত্বে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠাসহ বাঙালি জাতির যা কিছু অর্জন, তা অর্জিত হয়েছে জনগণের সংগঠন আওয়ামী লীগের নেতৃত্বে।
জায়পরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শামসুল আলম দুদুর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আবদুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও এসএম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সোলায়মান আলী।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা