‘২০৪১ সালের আগেই বাংলাদেশ বাল্যবিয়ে মুক্ত হবে’
দেশে বাল্যবিয়ে রোধে সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সকল বেসরকারি ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাগুলোকে গুরুত্ব নিয়ে কাজ করার আহবান জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। তিনি বলেন, বাল্যবিয়ে প্রতিরোধ ও নারী উন্নয়নে বিভিন্ন আইন, বিধি ও কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। জাতীয়, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কমিটিগুলো বাল্যবিবাহ প্রতিরোধ ও সচেতনতা সৃষ্টিতে কাজ করছে। এ সময় নারী উন্নয়ন ও ক্ষমতায়নে বর্তমান সরকারের অবদান উল্লেখ করে ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নারী-পুরুষ সমতা ও নারীর ক্ষমতায়ন সুসংহতকরণ, বাল্যবিয়ে হ্রাস ও নারী শিক্ষার প্রসারে গৃহীত পদক্ষেপগুলো আজ বিশ্বব্যাপী উচ্চ প্রশংসিত হচ্ছে। এক্ষেত্রে বাংলাদেশ এখন সারা বিশ্বের কাছে রোল মডেল। ২০১৪ সালে লন্ডন গার্লস সামিটে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ২০৪১ সালের আগেই বাংলাদেশকে বাল্যবিয়ে মুক্ত করার লক্ষে কাজ করে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। প্রতিমন্ত্রী ইন্দিরা বৃহস্পতিবার প্রতিমিন্ত্রী ইউএস এইড, কেয়ার বাংলাদেশ ও সৌহার্দ্য-৩ কর্মসূচি আয়োজিত ‘‘বাল্যবিয়ে প্রতিরোধে তৃণমূলের কৌশল’’-এর জাতীয় পর্যায়ের এক ভার্চুয়াল সেমিনারে এসব কথা বলেন। স্বাগত বক্তব্য দেন কেয়ার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রামেশ সিং। এ সময় উপস্থিত ছিলেন ইউএস এআইডির পরিচালক এলেন ডি গুজম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন ও জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. নাজমুননেসা মাহতাব। প্রতিমন্ত্রী বলেন, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ ও সামাজিক সচেতনতা সৃষ্টি এবং সমাজের বিভিন্ন স্তরের প্রান্তিক ও অসহায় কিশোর-কিশোরীদের জেন্ডার বেইজড্ ভায়োলেন্স প্রতিরোধ করার জন্য ৮ হাজারটি কিশোর-কিশোরি ক্লাব স্থাপন করা হয়েছে। তথ্য আপা প্রকল্পের মাধ্যমে মহিলাদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য ১ কোটি মহিলাকে তথ্য সেবা প্রদানে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। করোনার সময় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ন্যাশনাল হেল্পলাইন ১০৯ এর মাধ্যমে যৌন হয়রানী প্রতিরোধ ও বাল্যবিবাহ বন্ধে ৯৮৪১২৫ টি ফোনকল গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, কোভিড-১৯ মহামারীতে নারী ও কন্যাশিশুরা স্বাস্থ্যগত সংকটের পাশাপাশি বিভিন্ন নেতিবাচক পরিস্থিতির মোকাবেলা করে যাচ্ছে। যার ফলে বিশ্বব্যাপী পারিবারিক সহিংসতা ও বাল্যবিয়ে বেড়েছে বলে জাতিসংঘের পরিসংখ্যান উঠে এসেছে। দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় গ্রামীণ পরিবারগুলোতে একধরনের অনিশ্চয়তা তৈরি হচ্ছে। এছাড়াও বিভিন্ন দেশে কর্মরত অভিবাসী ও বিভিন্ন পেশার লোকজন এ সময়টায় দেশে ফিরেছেন। সমাজ বাস্তবতায় প্রবাসীদের বিয়ের ক্ষেত্রে পাত্র হিসেবে চাহিদা বেশি। আর এই অবরুদ্ধ অবস্থায় অনেক অভিভাবক মেয়েকে বিয়ে দিয়ে দেওয়ার চেষ্টা করছে। বাল্যবিয়ে যে বেড়েছে তা নিশ্চিত না তবে করোনা বা যেকোন দুর্যোগে এমন পরিস্থিতি হতে পারে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। বাল্যবিয়ে প্রতিরোধের কথা উল্লেখ করে বিশিষ্ট মানবধিকার এবং সমাজ বিষয়ক বিশ্লেষক শিফা হাফিজা বলেন, বর্তমানে কমিউনিটি গ্রুপ ডিসকাশনে বাল্যবিবাহ বন্ধ করতে অনেক সহায়তা করছে। আগের যে এফিডিফেট সিষ্টেম আছে সেটাকে পরিবর্তন করলে বল্যবিবাহ রোধে ভূমিকা রাখবে বলে জানান তিনি। এছাড়াও স্কুল কেবিনেটগুলোকে বাল্যবিবাহ রোধে কাজে লাগানো যায় কিনা সে বিষয়টাকে তুলে ধরেন তিনি। প্যানেল অলোচকদের মধ্যে গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক এবং সাবেক তত্ত¡াবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেন, বাল্যবিবাহ রোধে স্কুল কারিকুলামে কিছু বিষয় তুলে ধরতে হবে। গতানুগতিক প্রচারণা বাদ দিয়ে বাল্যবিবাহ না দিলে সুফলটা কি হবে তা বাচ্চাদের বোঝাতে হবে। মহিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. ফাওজিয়া মোসলেম বলেন, স্থানীয় বাল্যবিয়ে প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধিদের নারীর প্রতি সংবেদনশীল হতে হবে।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা