চট্টগ্রামে হাম-রুবেলা টিকা দেওয়া হবে সাড়ে ১৯ লাখ শিশুকে
চট্টগ্রামে ১৯ লাখ ৫৯ হাজার ৭১২ জনকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে। এর মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে মহানগরে ৭ লাখ ৫২ হাজার ৫৬৪ জন শিশুকে এবং সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে ১৫ উপজেলায় দেওয়া হবে ১২ লাখ ৭ হাজার ১৪৮ শিশুকে। আজ বৃহস্পতিবার পৃথক সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানানো হয়। চসিকের জেনারেল হাসপাতালে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী, ডা. সানোয়ার আলম, ডা. আশরাফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভাগীয় কো অর্ডিনেটর ডা. ইমং প্রু চৌধুরী প্রমুখ। অন্যদিকে সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি, ডেপুটি সিভিল সার্জন ডা. আসিফ খান ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুরুল হায়দার শামীম প্রমুখ। সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, ‘চট্টগ্রামের ১৪ উপজেলায় ২০০টি ইউনিয়নের ১৬টি স্থায়ী ও ৪ হাজার ৮২৭টি অস্থায়ী কেন্দ্রে মোট ১২ লাখ ৭ হাজার ১৪৮ জন শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে। চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী বলেন, ‘ভাইরাসজনিত মারাত্মক সংক্রমণ রোগ হাম-রুবেলা প্রতিরোধে ৭ লাখ ৫২ হাজার ৫৬৪ জন শিশুকে টিকা দেওয়া হবে। আগামী ১২ ডিসেম্বর থেকে ২৪ জানুয়ারির মধ্যে নগরের ৪১ ওয়ার্ডের ৯ মাস থেকে ৫ বছরের কম বয়সী ৩ লাখ ১ হাজার ২৬ জন এবং ৫ বছর থেকে ১০ বছরের ৪ লাখ ৫১ হাজার ৫৩৮ শিশুকে ১ ডোজ করে টিকা দেওয়া হবে।’


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা