ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
আপডেট : ১০ ডিসেম্বর, ২০২০ ১৭:২০

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু বেড়েছে

অনলাইন ডেস্ক
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু বেড়েছে

করোনাভাইরাস মহামারীতে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে প্রাণঘাতী ভাইরাসটিতে নতুন আক্রান্ত হয়েছেন আরও ১ হাজার ৮৬১ জন। বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদফতর এক বুলেটিনে দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এই তথ্য জানিয়েছে। দেশে  গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১ হাজার ৮৬১ জনকে নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৮৫ হাজার ৯৬৫ জনে।  আর মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৯৬৭ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছেন আরও ৪ হাজার ৪৮৬ জন। উল্লেখ্য, আগের দিনের (মৃত্যু ৩২ জন) তুলনায় গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু বেড়েছে।

 

উপরে