ঢাকা-শিলিগুড়ি ট্রেন যাত্রা ২৬ মার্চ
রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন জানিয়েছেন, ২০২১ সালের ২৬ মার্চ ঢাকা থেকে শিলিগুড়ি নতুন যাত্রীবাহী ট্রেন চালানো হবে। সোমবার (৭ ডিসেম্বর) মন্ত্রীর সঙ্গে তার দপ্তরে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী সাক্ষাৎ করতে আসলে তিনি এ কথা বলেন।
সাক্ষাৎকালে আগামী ১৭ ডিসেম্বর বাংলাদেশ এবং ভারতের প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশের চিলাহাটি এবং ভারতের হলদিবাড়ি অংশের মধ্যে নতুন রেল যোগাযোগ উদ্বোধন করবেন এ বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় জানানো হয়, উদ্বোধন উপলক্ষে একটি খালি ওয়াগণ চিলাহাটি থেকে হলদিবাড়ি যাবে। পরবর্তীতে মালবাহী ট্রেন এই রুটে চালানো হবে। রেলপথ মন্ত্রী ঢাকা-শিলিগুড়ি নতুন ট্রেন চালানোর পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য হাইকমিশনারকে অনুরোধ জানান। এ সময় বাংলাদেশে চলমান ভারতীয় অর্থায়ন এলওসি এর অধীনে যে সকল প্রকল্প চলমান ও আগামীতে কাজ হবে সেগুলোর বিষয়ে আলোচনা হয়।
বিশেষ করে খুলনা-মংলা রেল লাইন, ঈশ্বরদীতে আইসিডি নির্মাণ, বগুড়া-সিরাজগঞ্জ নতুন রেলপথ নির্মাণ, যশোর থেকে সাতক্ষীরা পর্যন্ত নতুন রেলপথ নির্মাণ, সৈয়দপুরে একটি আধুনিক কারখানা প্রতিষ্ঠা করার বিষয়ে আলোচনায় উঠে আসে। এর পাশাপাশি সিরাজগঞ্জে একটি অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো (আইসিডি) নির্মাণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এবং এর সুফল সম্পর্কে উভয় পক্ষ আলোচনায় তুলে ধরেন।
রেলপথ মন্ত্রী জানান, ২০২২ সালের শেষের দিকে ঢাকা থেকে কক্সবাজার নতুন ট্রেন চালানো হবে। তিনি বলেন ডাবল লাইন ছাড়া রেলপথের উন্নয়ন ঘটানো সম্ভব নয়, কাজেই সারাদেশের গুরুত্বপূর্ণ লাইনগুলোকে ডাবল লাইনে উন্নত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এ সময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. শামসুজ্জামান উপস্থিত ছিলেন।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা