২ হাজার শিল্পী-কলাকুশলীকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা
করোনা মহামারিতে অসচ্ছল ১ হাজার ৯৪৭ জন শিল্পী-কলাকুশলীকে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে চলচ্চিত্র অঙ্গন, বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারের বিভিন্ন ক্যাটাগরির ১ হাজার ৯৪৭ জন শিল্পী, কলাকুশলী, প্রযোজক, পরিচালক, কর্মচারীকে ২ হাজার ৫০০ টাকা করে মোট ৪৮ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা অনুদান দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা প্রাপ্তদের মধ্যে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ১৬৫ জন, বাংলাদেশ শুটিং হাউজ ওনার্স অ্যাসোসিয়েশনের কর্মচারী ৪২ জন, শুটিং ইউনিট মাইক্রোবাস চালক সমবায় সমিতির ১১৭ জন, বাংলাদেশ মিডিয়া লাইটম্যান অ্যাসোসিয়েশনের ৪৪৭ জন, টেলিভিশন মিডিয়া মেকআপ আর্টিস্ট অ্যাসোসিয়েশনের ১১০ জনকে আড়াই হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে।
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২৩১ জন, বাংলাদেশ চলচ্চিত্র রূপসজ্জাকর সমিতির ৮০ জন, বাংলাদেশ চলচ্চিত্র অঙ্গসজ্জাকর সমিতির ৪২ জন, বাংলাদেশ ফিল্ম অ্যাসিসট্যান্ট আর্ট ডিরেক্টর সমিতির ১৫ জন, বাংলাদেশ মিডিয়া লাইটম্যান অ্যাসোসিয়েশনের ৮৮ জন, সিনে স্থির চিত্রগ্রাহক সমিতির সদস্য ৩৫ জন, বাংলাদেশ চলচ্চিত্র সহকারি ব্যবস্থাপক সমিতির ২৫৬ জন, সিনেমা হল কর্মচারী ৩২৫ জন, ডিরেক্টরস গিল্ডের কর্মচারী ৩ জনকে আড়াই হাজার টাকা করে অনুদান দেওয়া হয়।
দুঃসময়ে শিল্পী-কলাকুশলীদের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।
তিনি বলেন, এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়ে উনি আবারও প্রমাণ করেছেন তিনি (শেখ হাসিনা) মানবতার নেত্রী, তিনি মাদার অব হিউম্যানিটি।
করোনা মহামারিতে অন্যান্য সেক্টরের মতো স্থবির হয়ে পড়েছে চলচ্চিত্র সেক্টর। নাটক-সিনেমা নির্মাণ বন্ধ হওয়ার পাশাপাশি সিনেমা হলগুলো বন্ধ হওয়ায় অস্বচ্ছল হয়ে পড়েন এ অঙ্গনের বহু কর্মী।
করোনা মহামারির শুরু থেকে কাজ হারানো অস্বচ্ছল ৫০ লাখ মানুষকে আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তা দিচ্ছে সরকার।
এছাড়াও কোভিড-১৯ মহামারি থেকে মানুষের জীবন বাঁচাতে এবং জীবিকা নিশ্চিত করতে এখন পর্যন্ত মোট ১ লাখ ১২ হাজার ৬৩৩ কোটি টাকার (জিডিপির ৪ দশমিক ৩ শতাংশ) ২১টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে সেগুলো বাস্তবায়ন করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা