জনগণকে কাপড়ের মাস্ক দিতে নির্দেশ প্রধানমন্ত্রীর
করোনা ভাইরাস রোধে জনসাধারণের মাস্ক পরা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা। মাস্ক না পরলে করোনা নিয়ন্ত্রণে সরকারের কোনো উদ্যোগই সফল করা সম্ভব নয়। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় জনসাধারণকে কাপড়ের মাস্ক দিতে বলেছেন। যাতে এগুলো ধুয়ে ব্যবহার করা যায়। বৈঠকে জেলা প্রশাসনসহ মাঠ প্রশাসনের সবাইকে এখন থেকে তিন স্তরের কাপড়ের মাস্ক দিতে নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (৭ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে মাস্ক নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, মাঠ প্রশাসন থেকে সরকারকে জানানো হয়েছে, মাস্ক না পরায় জেল-জরিমানার পরও মানুষের মধ্যে তেমন সচেতনতা আসছে না। কাউকে জরিমানা করলে ওই ব্যক্তি মাস্ক ছাড়া দূরে দাঁড়িয়ে থাকা ব্যক্তিদের দেখিয়ে তাদেরও জরিমানা করতে বলেন। মন্ত্রিপরিষদ সচিব বলেন, জরিমানার পরও মানুষের মাস্ক পরা নিশ্চিত করা যাচ্ছে না। স্থানীয় সরকার, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলগুলোর মাধ্যমে এ বিষয়ে প্রচার কার্যক্রমের নতুন পদক্ষেপ নিয়েছে সরকার। মন্ত্রিসভায় বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে শীত একটু বেশি পড়লে আরও নেতিবাচক প্রভাব পড়বে।
প্রধানমন্ত্রী বলেছেন, তার অঙ্গসংগঠনে যারা আছেন, তাদের যে কোনো অনুষ্ঠানে আসতে হলে মাস্ক পরতে হবে। এ নিয়ে ক্ষমতাসীন দল বড় ধরনের প্রচার চালাবে।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা