১৭ ডিসেম্বরে চালু হচ্ছে চিলাহাটি-হলদিবাড়ি রেললাইন: রেলপথমন্ত্রী
বাংলাদেশের চিলাহাটি ও ভারতের হলদিবাড়ি রেললাইন চলতি মাসের ১৭ ডিসেম্বর চালু হচ্ছে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
রোববার (৬ ডিসেম্বর) সকালে সপ্তাহ ব্যাপী রেলসেবা ও নিরাপত্তা সপ্তাহ-২০২০ উদযাপন উপলক্ষে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন ও যাত্রীদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন এসব কথা বলেন। রেলপথ মন্ত্রী বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ১৭ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে চিলাহাটি হলদিবাড়ি রেললাইনের উদ্বোধন করবেন।
এ সময় তিনি বলেন, বর্তমানে আমাদের ট্রেনের সংখ্যা বেড়েছে কিন্তু ট্রেন লাইনের সংখ্যা বাড়ছে না। আমাদের ট্রেন লাইনগুলো বেশির ভাগই এক লাইনে চলাচল করে। ট্রেন লাইন গুলো যতদিন পর্যন্ত এক লাইন থেকে ডাবল লাইন না করা হবে ততদিন পর্যন্ত ট্রেনের সিডিউল বিপর্যয় এড়ানো যাবে না।
রেলের যাত্রীসেবার মান এর বিষয়ে রেল মন্ত্রী বলেন, মানুষ রেলের প্রতি ধীরে ধীরে আগ্রহ বেড়েছে। সেবা নিয়েও তারা অসন্তুষ্ট নয়। তবে যাত্রীদের পরিপূর্ণ সেবা দেওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আপনারা জানেন ইতোমধ্যেই আমরা বিমানবন্দর স্টেশনে প্ল্যাটফর্ম উঁচু করেছি।একইসাথে কমলাপুর রেলস্টেশনে ও আমরা দুটি প্ল্যাটফর্ম মিটারগেজ ট্রেনের সমান উঁচু করব।
রেল সেবা সপ্তাহ প্রসঙ্গে মন্ত্রী বলেন, রেল সেবা ও নিরাপত্তা সপ্তাহ আমরা পালন করছি। সেবা সপ্তাহে আমাদের যেসব কর্মকর্তা আছেন তারা সচেতন হবেন যাত্রীদের পরিপূর্ণ সেবা দেওয়ার বিষয়ে। এর পাশাপাশি যাত্রীদের অভিযোগ গুলো শুনে ব্যবস্থা নেওয়া হবে রেলসেবা উপলক্ষে।
এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো.শামসুজ্জামান, রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক অপারেশন সরদার শাহাদত আলীসহ অন্যান্য কর্মকর্তারা।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা