চলতি সপ্তাহে বাড়বে শীতের প্রকোপ, সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি
প্রতিদিন লাফিয়ে লাফিয়ে কমছে তাপমাত্রাও। উত্তরাঞ্চলে ঘন কুয়াশার সঙ্গে ঝিরঝির বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৮ ঘণ্টায় কুয়াশার সঙ্গে হালকা বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এরপর মেঘ কেটে গেলেই উত্তরাঞ্চলসহ সারাদেশে বাড়বে শীতের প্রকোপ।
আজ সোমবার (০৭ ডিসেম্বর) আবহাওয়া অধিদপ্তরের সবশেষ পূর্বাভাস বলছে, উত্তরাঞ্চলে ঘন কুয়াশা ও হালকা বৃষ্টির সঙ্গে যোগ হয়েছে হিমেল বাতাস। এর ফলে ক্রমেই শীতের অনুভূতি বাড়ছে। সোমবারও উত্তরাঞ্চলে হালকা বৃষ্টি আর শীতল বাতাস অব্যাহত থাকতে পারে। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত থাকবে কুয়াশার দাপট। মঙ্গলবার থেকে দেশের উত্তরাঞ্চলসহ বেশির ভাগ এলাকার আকাশ থেকে মেঘ সরে যাবে। কুয়াশাও কমে আসবে। তবে এরপর থেকে শীত আরো বাড়তে থাকবে। উত্তরাঞ্চলে শীতের দাপট থাকবে সবচেয়ে বেশি। রোববার নওগাঁর বদলগাছিতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর বলছে, একদিকে তাপমাত্রা কমে শীত বাড়ার সঙ্গে সঙ্গে বঙ্গোপসাগরে শুরু হয়েছে নিম্নচাপ। এর ফলে সমুদ্র থেকে আসা মেঘ আর উষ্ণ বাতাসের ফলে এখনো শীতের প্রকোপ বাড়েনি। এরই মধ্যে চলতি মাসে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ও ঘূর্ণিঝড় সৃষ্টি হয়ে ভারতের দক্ষিণ উপকূলে আঘাত হেনেছে। এটি বর্তমানে একটি দুর্বল লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবেই বাংলাদেশ ও ভারতের বিস্তীর্ণ এলাকাজুড়ে আকাশ মেঘলা হয়ে আছে।
চলতি ডিসেম্বরে বঙ্গোপসাগরে এক থেকে দুটি নিম্নচাপ তৈরি হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। মাসের শেষের দিকে দেশের উত্তরাঞ্চল, উত্তর–পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে এক থেকে দুটি মৃদু শৈত্যপ্রবাহ তৈরি হতে পারে। শৈত্যপ্রবাহের সময় দেশের ওই এলাকাগুলোর সর্বনিম্ন তাপমাত্রা ছয় থেকে আট ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুল মান্নান জানান, মঙ্গলবার থেকে মেঘ কেটে গিয়ে শীত বাড়তে পারে। তবে কয়েক দিনের মধ্যে বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপ তৈরি হতে পারে। এর ফলে আবারও আকাশ মেঘলা হয়ে শীত কমে আসতে পারে।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা