ভাস্কর্য বিতর্কের বিষয়টি প্রধানমন্ত্রী নিজেই দেখছেন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে বিতর্কের বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই দেখছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহান ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার (৫ ডিসেম্বর) গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত জাতীয় তিন নেতার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের বলেন, ‘সব ব্যাপারে মাথা গরম করা ঠিক নয়। প্রধানমন্ত্রী জানেন পরিস্থিতি কীভাবে মোকাবেলা করতে হয়।’
ওবায়দুল কাদের আরো বলেন, ‘দেশ স্বাধীন হলেও গণতন্ত্র এখনো প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। একটি মহল মুখে গণতন্ত্রের কথা বললেও তারা আসলে গণতন্ত্রের শত্রু।’
সম্প্রতি ভাস্কর্য নিয়ে দেশে যে বিতর্ক চলছে সে বিষয়েও কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘সব ব্যাপারে মাথা গরম করা ঠিক নয়। সৌদি আরবসহ পৃথিবীর সব মুসলিম দেশে ভাস্কর্য আছে। মূর্তি আর ভাস্কর্য এক জিনিস নয়।’
তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর রাজনীতিক গুরু সোহরাওয়ার্দী গণতন্ত্রের জন্যই বার বার লড়েছেন। স্বাধীন হলেও ৭৫’র পর গণতন্ত্র শৃঙ্খলে আবদ্ধ ছিলো। গণতন্ত্র আজ শৃঙ্খলমুক্ত হলেও প্রাতিষ্ঠানিক রুপ পায়নি। দেশে একটি মহল মুখে গণতন্ত্রের কথা বলেলেও, তাদের কাজকর্মে গণতন্ত্র প্রকাশ পায় না।’
তিনি আরও বলেন, ‘গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপ দিতে দলগুলোর মধ্যেও গণতন্ত্র চর্চা করতে হবে। আওয়ামী লীগ ছাড়া অন্য কোন দল সে চর্চা করছে না। যেকোন পরিস্থিতি যুক্তি দিয়ে মোকাবিলা করা হবে। আর দল থেকে বিদ্রোহীদের বহিস্কার করা হবে।’


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা