মার্কিন দূতাবাসের ওয়্যারহাউজে একটি ব্যাগ ঘিরে তল্লাশি
ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ওয়্যার হাউজের পাশে পড়ে থাকা একটি ব্যাগ ঘিরে তল্লাশি চালাচ্ছে পুলিশ। বুধবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় ওই ব্যাগটি পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশের সদস্যরা। ভাটারা থানার অদূরে ভবনটির অবস্থান।
ঘটনাস্থলের নিরাপত্তা নিশ্চিতে ভাটারা থানার পুলিশ সেখানে অবস্থান করছে বলে জানিয়েছেন থানার কর্তব্যরত কর্মকর্তা এএসআই শরীফুল আলম।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী গণমাধ্যমকে জানিয়েছেন- সন্ধ্যা পাঁচটার দিকে এ ঘটনা ঘটতে পারে। তিনি বলছেন, দুজন অজ্ঞাত লোক এ ধরনের কোনো বস্তু ভবনের পাশে রেখে দ্রুত স্থান ত্যাগ করেছে।
এ ঘটনার পর থেকেই কাজ শুরু করেছে পুলিশের বোম ডিসপোজাল ইউনিট।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার (২ নভেম্বর) সন্ধ্যায় দিকে বারিধারায় মার্কিন দূতাবাসের পাশে ইনফরমেশন সেন্টারের এনেক্স বিল্ডিং সংলগ্ন চেকপোস্টে অজ্ঞাত দুই ব্যক্তি একটি কালো ব্যাগ হাতে দাঁড়িয়েছিলেন। দূতাবাসের নিজস্ব নিরাপত্তা কর্মকর্তারা তাদের দাঁড়িয়ে থাকার কারণ জানতে চাইলে অজ্ঞাত দুই ব্যক্তি সঙ্গে থাকা কালো ব্যাগটি রেখে চলে যায়। পরে দূতাবাসের নিরাপত্তা কর্মীরা বিষয়টি পুলিশকে জানায়।
খবর পেয়ে পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে বোম্ব ডিসপোজাল ইউনিটকে কল করে। একইসঙ্গে নিরাপত্তার জন্য এলাকাটি কর্ডন করে রাখে।
পুলিশ জানায়, বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে ব্যাগটি ডিসপোজাল করে। তবে ব্যাগের ভেতরে বিস্ফোরক জাতীয় কিছু পাওয়া যায়নি।
কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ-কমিশনার (এসএজি) আব্দুল মান্নান বলেন, এটি তেমন কিছু না। তবু ঝুঁকি না নিয়ে বোম্ব ইউনিট পাঠানো হয়েছে। তারা ব্যাগটি ডিসপোজাল করার পর পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা