মূর্তি আর ভাস্কর্য নিয়ে ভুল বোঝাবুঝি হচ্ছেঃ ধর্ম প্রতিমন্ত্রী
মূর্তি আর ভাস্কর্য যে এক জিনিস না- তা আমরা যখন বুঝতে পারবো তখনই সবকিছুর সমাধান হয়ে যাবে। মূর্তি এবং ভাস্কর্য নিয়ে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হচ্ছে বলে মন্তব্য করেন সদ্যনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। আজ রোববার ধর্ম মন্ত্রণালয়ে যোগ দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
উল্লেখ্য, গত ২৪শে নভেম্বর রাষ্ট্রপতির কাছে প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তিনি। তার নির্বাচনী আসন জামালপুর-২। ধর্ম মন্ত্রণালয়ে আজ তার প্রথম দিন।
এ সময় তিনি সকলের আন্তরিক সহযোগিতা চেয়ে বলেন, ভাস্কর্য নিয়ে হেফাজতে ইসলামসহ ধর্মীয় সংগঠনগুলোর সাথে যে সমস্যা তৈরি হয়েছে তার সুষ্ঠ সমাধানও হবে। মন্ত্রণালয়ে আমি নতুন, তবে এ বিষয়ে আমি চিন্তা-ভাবনা করে সকলের পরামর্শ নিয়ে সামনের দিকে এগিয়ে যাব এবং পরবর্তীতে কেউ যেন এমন সুযোগ না পায় সে ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, বিশ্বের যেকোন দেশেই ভাস্কর্যর ব্যবহার আছে। টাকার ভেতর, কয়েনের ভেতর ছবির ব্যবহার আছে। আমি মিশর, সৌদি আরবে দেখেছি এসবের ব্যবহার তাহলে আমাদের দেশে সমস্যা কোথায়? আজকে যারা এসব নিয়ে কথা তুলছে তাদের উচিত বিষয়টা গভীরভাবে ভাবার।
আন্দোলনকারীদের বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়গুলো নিয়ে আমরা বসে আলাপ-আলোচনা করবো। পরবর্তীতে কী করা যায় তার একটা সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে আসবে।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা