আলী যাকের করোনা আক্রান্ত ছিলেন
বরেণ্য অভিনেতা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা আলী যাকের করোনা আক্রান্ত ছিলেন।
চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে একুশে পদকপ্রাপ্ত এ অভিনেতার বয়স হয়েছিল ৭৬ বছর।
গত চার বছর ধরেই মরণব্যাধি ক্যান্সারে ভুগছিলেন এ অভিনেতা। শারীরিক নানা সমস্যা হঠাৎ করে বেড়ে যাওয়ায় জরুরি ভিত্তিতে তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানে করোনা টেস্ট করা হলে পজিটিভ ফল আসে।
গত ১৭ নভেম্বর ঢাকার শ্যামলীর একটি হাসপাতালে ভর্তি করা হয় আলী যাকেরকে। সেখানে তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছিল।
থিয়েটার দলগত শিল্প, তবুও ব্যক্তি তার অনন্য প্রতিভায় কখনো কখনো যুগচিহ্ন হয়ে যান। তেমনি একজন আলী যাকের। বাংলাদেশের নিজস্ব নাট্যরীতি নির্মাণের অন্যতম পুরোধা তিনি। মুক্তিযুদ্ধের প্রেরণায় উৎসারিত বাঙালি জাতীয়তাবাদ ও স্বদেশজাত শিল্প ভাবনা প্রেরণায়, ইউরোপীয় নাট্যরীতি প্রচলন ভেঙ্গে বেরিয়ে এসেছেন তিনি।
স্বাধীনতা উত্তর বাংলাদেশে আরণ্যক নাট্যদলে তার শিল্প জীবনে সূচনা হয়। নাট্যকার মুনীর চৌধুরীর কবর নাটক দিয়ে মঞ্চের জীবন শুরু হয় তার। এর পর থিয়েটারকে তিনি জীবনের অংশ করে নিয়েছিলেন।
স্বাধীনতার সময় নিজের সর্বোচ্চ দিয়ে দেশকে স্বাধীন করতে চেয়েছেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসংগ্রামী ছিলেন তিনি। একাত্তরে আট নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন আলী যাকের। মুক্তিযুদ্ধ যাদুঘরের অন্যতম একজন ট্রাস্টি ছিলেন তিনি। লিখেছেন বই। দৈনিক পত্রিকাতে তার শিল্প ভাবনা ও সমাজ ভাবনা তুলে ধরেছেন অপকটে।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা