সংক্রমণের ঝুঁকিমুক্ত বাহন হিসেবে এগিয়ে মোটরসাইকেল
সংক্রমণের ঝুঁকিমুক্ত বাহন হিসেবে মোটরসাইকেল সবচেয়ে এগিয়ে রয়েছে বলে জানা গেছে এক জরিপে। ‘ইন্টারজেনারেশনাল পার্সপেকটিভ অফ ট্রাভেল বিহেভিয়ার’-এর ওপর গবেষণারত কানাডার অন্টারিওর ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক শায়লা জামালের প্রতিবেদনে বলা হয়, ভাইরাস সংক্রমণের ঝুঁকিমুক্ত যানবাহন হিসেবে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ অবস্থান মোটরসাইকেলের।
জনস্বাস্থ্যের গুরুত্ব বিবেচনা করে কোভিড-১৯-এর সংক্রমণের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিভিন্ন দেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করে শারীরিক ও সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে চলা, প্রয়োজনে লকডাউনেরও আহ্বান জানায়। সংক্রমণের ঝুঁকি বেশি থাকায় গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে সীমিত যাত্রী পরিবহনের ব্যবস্থা চালু করা হয় আমাদের দেশে।
সম্প্রতি ‘কোভিড-১৯ পরবর্তী বাংলাদেশে যানবাহন ব্যবহারে পরিবর্তনের সম্ভাবনা বিষয়ক’ বেসরকারিভাবে পরিচালিত একটি জরিপ প্রকাশিত হয়। ‘ইন্টারজেনারেশনাল পার্সপেকটিভ অফ ট্রাভেল বিহেভিয়ার’-এর ওপর গবেষণারত কানাডার অন্টারিওর ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক শায়লা জামাল উল্লিখিত জরিপটি পরিচালনা করেন। ৩০০ স্যাম্পল সাইজের ওপর পরিচালিত এ জরিপে দেখা গেছে ভাইরাস সংক্রমণে ঝুঁকিমুক্ত বাহন হিসেবে মোটরসাইকেলের অবস্থান সবার শীর্ষে।
গুগল কোভিড-১৯ কমিউনিটি মোবিলিটি রিপোর্ট অনুযায়ী লক্ষ্য করা যায়, করোনা সংক্রমণকালে বাস ট্রেনসহ গণপরিবহনে চলাচল ৩৬% কমে যায়। লকডাউন পরবর্তী সময়ে গণপরিবহন থেকে ব্যক্তিগত পরিবহন যেমন, প্রাইভেট কার, মোটরসাইকেল, বাইসাইকেল ব্যবহারের দিকে বেশীমাত্রায় ঝুঁকতে থাকে মানুষ। কিন্তু বাংলাদেশের মতো দরিদ্র দেশে সিংহভাগ মানুষেরই প্রাইভেট কার ব্যবহারের সামর্থ্য নেই। সুতরাং তারা মোটরসাইকেল, সাইকেল ও পায়ে হাঁটাকেই উপযুক্ত মনে করছেন।
জরিপের পর্যবেক্ষণ হিসেবে প্রাধান্য পায় কোভিড-১৯ অতিমারীকালে বাংলাদেশের লোকজন, বিশেষত ছাত্রদের মাঝে একা বা ব্যক্তিগতভাবে চলাচলের জন্য মোটরসাইকেল, সাইকেল এবং পায়ে হাঁটার প্রবণতা বেড়েছে এবং বিভিন্ন ধরনের পরিবহন ব্যবহারে কোভিড-১৯ সংক্রমণ ঝুঁকির বিষয়টিও তুলনামূলকভাবে বেশি বিবেচিত হচ্ছে।
বিভিন্ন আর্থ-সামাজিক কাঠামোর প্রাতিষ্ঠানিক কর্মজীবী, শিক্ষার্থীসহ সাধারণ মানুষের ওপর পরিচালিত এ জরিপে অংশগ্রহণকারীরা করোনা ভাইরাসের সংক্রমণ ঝুঁকিমুক্ত পরিবহন হিসেবে মোটরসাইকেলকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন। জরিপের ফলাফলে দেখা যায়- ৭৫ শতাংশেরও বেশি মানুষ মনে করেন, ঢাকায় গণপরিবহনে সামাজিক/শারীরিক দূরত্ব মেনে চলা সম্ভব নয়, তেমনি ফুটপাতেও ঝুঁকিমুক্তভাবে হেঁটে চলাচল অসম্ভব।
অন্যদিকে ব্যক্তিগত গাড়ি ব্যবহারের সামর্থ্য রয়েছে খুব কম মানুষের। কোভিড-১৯ পরিস্থিতিতে উবার বা অন্যকোনো রাইড শেয়ারিং বাহন ব্যবহারও ঝুঁকিপূর্ণ, কারণ আগের যাত্রীদের মাধ্যমে যেমন গাড়ির সিট, দরজার হাতলসহ বিভিন্ন জায়গায় ভাইরাস থেকে যাওয়ার সম্ভাবনা থাকে, তেমনি চালকের মাধ্যমে কিংবা তার অসচেতনতার কারণেও ভাইরাস সংক্রমণের ঝুঁকি থাকে। অন্যদিকে বাংলাদেশের আর্দ্র আবহাওয়া, ধুলোবালি, বৃষ্টি প্রভৃতির কারণে বাইসাইকেল ব্যবহারও প্রাতিষ্ঠানিক কর্মজীবী ও ছাত্রদের কাছে তেমন সুবিধাজনক ও গ্রহণযোগ্য বাহন নয়। সেক্ষেত্রে নিরাপদ এবং সংক্রমণ ঝুঁকিমুক্ত পরিবহন হিসেবে মোটরসাইকেল/স্কুটি/স্কুটারই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য এবং সেরা হিসেবে মতামত পাওয়া গেছে। জরিপে অংশগ্রহণকারী ৮০ শতাংশেরও বেশি মানুষ মনে করে মোটরসাইকেলে শারীরিক ও সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে চলা সম্ভব। ৭৯% মানুষের মতে কোভিড-১৯ পরিস্থিতিতে মোটরসাইকেলই অপেক্ষাকৃত নিরাপদ ও ঝুঁকিমুক্ত বাহন। ৮৪% মানুষ মনে করে মোটরসাইকেল পরিবহন হিসেবে সুবিধাজনক। ৬৯% মানুষ মনে করে মোটরসাইকেল তাদের জন্য সাশ্রয়ী বাহন। জরিপে অংশগ্রহণকারী ৩৩ শতাংশ মানুষ আগামী এক বছরের মধ্যে মোটরসাইকেল কেনার ইচ্ছাও পোষণ করেন। সাধারণ জনগণ, স্বাস্থ্য বিশেষজ্ঞ, পরিবহন-পরিকল্পনাকারী ও বিশেষজ্ঞদের মতে, সংক্রমণের এই দুঃসময়ে সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে চলাচলে মোটরসাইকেলই সবচেয়ে সেরা বাহন।
সকল বিষয় বিবেচনায় নিয়ে জরিপের সারসংক্ষেপ হিসেবে বলা যায়- করোনার এই অতিমারীর সময়ে মোটরসাইকেল/স্কুটি/স্কুটারই বেশিরভাগ মানুষের কাছে সবচেয়ে পছন্দের, সবচেয়ে গ্রহণযোগ্য এবং সেরা বাহন হিসেবে ব্যাপকভাবে সমাদৃত হচ্ছে।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা