২৬ দিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ৪৬০ জন
সারাদেশে বেড়ে চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। রাজধানীসহ সারাদেশের হাসপাতালে নভেম্বর মাসের ২৬ দিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ৪৬০ জন রোগী ভর্তি হয়েছে। যা চলতি বছরের মধ্যে একক মাস হিসেবে সর্বোচ্চ। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২০ জন রোগী।
ভর্তি রোগীদের মধ্যে রাজধানীর ঢাকায় ১৮ জন ও ঢাকার বাইরের হাসপাতাল এবং ক্লিনিকগুলোতে রোগী ভর্তি হয়েছে দুইজন। রাজধানী ঢাকায় ৬৫ জন ও ঢাকার বাইরে ৬ জন রয়েছেন।
আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম সূত্রে এ সব তথ্য জানা গেছে। সূত্র জানায়, এ নিয়ে চলতি মৌসুমে (১ জানুয়ারি থেকে নভেম্বর ২৬ পর্যন্ত) সর্বমোট ১ হাজার ৮৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হন।
মাসিক পরিসংখ্যান মতে, জানুয়ারিতে ১৯৯ জন, ফেব্রুয়ারিতে ৪৫, মার্চে ২৭, এপ্রিলে ২৫, মে-তে ১০, জুনে ২০, জুলাইয়ে ২৩, আগস্টে ৬৮, সেপ্টেম্বরে ৪৭, অক্টোবরে ১৬৩ এবং নভেম্বরের এ পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক ৪৬০ জন রোগী হাসপাতালে ভর্তি হন। অর্থাৎ ২০২০ সালে মোট এক হাজার ৮৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে এক হাজার ১০ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে স্যার সলিমুল্লাহ মিটফোর্ড হাসপাতালে একজন, শিশু হাসপাতালে একজন, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১৬ জন, ঢাকা বিভাগে একজন এবং খুলনা বিভাগে একজন রোগী ভর্তি হন।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা