ট্রাস্টে ১ কোটি টাকা সহায়তার আশ্বাস দিলেন স্থানীয় সরকারমন্ত্রী
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বার কল্যাণ ট্রাস্টে ১ কোটি টাকার আর্থিক সহায়তার আশ্বাস দিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।
এ সময় তিনি বলেন, আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ১ কোটি টাকা এবং আপনারা সবাই মাসিক কিছু টাকা দিয়ে বছরে ১ কোটি টাকার ফান্ড তৈরি করেন। সবগুলো টাকা এফডিআর না করে যে কাজ করলে টাকা বাড়বে, সে কাজে ইনভেস্ট করবেন। তাহলে আপনাদের ভবিষ্যতে কারও কাছে হাত পাততে হবে না।
বৃহস্পতিবার রাজধানীর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অডিটোরিয়াম হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে গড়া বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বার কল্যাণ ট্রাস্টের উদ্যোগে মৃত্যুবরণকারী চেয়ারম্যান ও মেম্বারদের পরিবার এবং চিকিৎসা গ্রহণকারী সদস্যদের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী এসব কথা বলেন।
স্থানীয় সরকার বিভাগ ও চেয়ারম্যান (ট্রাস্টি বোর্ড) অতিরিক্ত সচিব (ইউপি) মুস্তাকীম বিল্লাহ ফারুকীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ।
চেয়ারম্যানদের উদ্দেশে মো. তাজুল ইসলাম বলেন, আপনারা টাকার পেছনে না ঘুরে মানুষের কল্যাণে কাজ করেন। কারণ আপনারা মানুষের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। তাদের কাছে ভোট চেয়েছেন, তাদের ভোট পেয়ে আপনি নির্বাচিত হয়েছেন। তাদের প্রতি সুষ্ঠু বিচার করেন।
এর আগে স্থানীয় সরকারমন্ত্রী ২৩ জনকে ২২ লাখ ৮০ হাজার টাকা আর্থিক সহায়তা দেন। এরমধ্যে ইউপি চেয়ারম্যান ৫ জন, ইউপি সদস্য ১৮ জন।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা