কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতেই ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ভৌগোলিক ব্যবধানের সুযোগ দেশের তরুণ তরুণীদের কাজে লাগাতে হবে। ফ্রিল্যান্সার পেশায় জড়িতদের পরিচয় পত্র প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টিতে তার সরকার প্রথম মেয়াদ থেকেই নানান পদক্ষেপ নিয়েছে বলেও জানান শেখ হাসিনা। চতুর্থ শিল্প বিপ্লবে বাংলাদেশ পিছিয়ে থাকতে চায় না জানিয়ে শেখ হাসিনা বলেন, এখন থেকেই প্রস্তুতি নিতে হবে তরুণ প্রজন্মকে।
ফ্রিল্যান্সার আইডি উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ভবনে এই অনুষ্ঠানের আয়োজন। এই আয়োজনে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিজিটাল মাধ্যমে সাড়ে ৬ লাখ ফ্রিল্যান্সার এর পরিচয় পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ১৯৯৬ সালের আগ পর্যন্ত সরকারি অফিসের কোন স্তরেই কম্পিউটারের ব্যবহার ছিল না। সজীব ওয়াজেদ জয়ের পরামর্শই কম্পিউটারের আমদানি শুল্ক প্রত্যাহার করে এই খাতকে উৎসাহিত করা হয়েছে।
ফ্রিল্যান্সিং পেশাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতেই সরকারের এই আয়োজন বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কর্মসংস্থান সৃষ্টিতে প্রথম মেয়াদ থেকেই টেলিযোগাযোগ ও গণমাধ্যমসহ বিভিন্ন খাতে মনোপলি ব্যবসার পরিবর্তে বেসরকারি খাত উন্মুক্ত করে দিয়েছে বলে জানান শেখ হাসিনা। আরো কর্মসংস্থান তৈরী করতে সরকার যোগাযোগ ব্যবস্থার সাথে তথ্য প্রযুক্তি খাতের ধারাবাহিক পরিকল্পিত উন্নয়ন করেছে বলে জানান প্রধানমন্ত্রী।
দেশের তরুণ তরুণীরা প্রচণ্ড মেধাবী এমন তথ্য জানিয়ে শেখ হাসিনা বলেন, একটু সুযোগ করে দিলেই তারা তাদের মেধার বিকাশ ঘটাতে পারে।
পৃথিবীর ভৌগোলিক কারণে বিভিন্ন দেশের সঙ্গে যে সময়ের ব্যবধান তাকে কাজে লাগাতে তরুণদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের জন্য তরুণ-তরুণীদের প্রস্তুত হতে হবে।
সরকার তথ্যপ্রযুক্তি খাতে ব্যাপক উন্নয়ন করেছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকারি সুযোগ-সুবিধা এখন প্রত্যন্ত গ্রামেও পৌঁছে দিচ্ছে তার সরকার।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা