মন্ত্রিসভায় পরিবর্তনের গুঞ্জন
আবারও মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জনের শোনা যাচ্ছে। আজ (সোমবার) বিকাল থেকে যেটা বেশি শোনা যাচ্ছে তা হল, শূন্য থাকা ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বে নতুন কাউকে দেওয়া হতে পারে। পাশাপাশি বর্তমান মন্ত্রিসভার বেশ কয়েকজন মন্ত্রীর দফদতর বদলি হতে পারে।
জামালপুর-২ আসনের সাংসদ মো. ফরিদুল হক খান ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বে আসছেন বলে শোনা যাচ্ছে। সেই সাথে গৃহায়ণ ও গণপুর্ত মন্ত্রণালয়সহ যেসব গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীরা দায়িত্ব পালন করছেন তাদের স্থলে মন্ত্রি নিয়োগ দেয়া হতে পারে। তবে সোমবার রাত সাড়ে ৯টা নাগাদ এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয় জামালপুর-২ আসনের সাংসদ মো. ফরিদুল হক খান জানান, ‘আমার সঙ্গে এখনও কেউ যোগাযোগ করেনি। আমিও শুনছি। এটা ঠিক যে মঙ্গলবার নাগাদ কিছু একটা জানতে পারব।’
তবে মন্ত্রি পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামকে ফোন দিয়ে পাওয়া যায়নি। তাই তার বক্তব্য জানা যায়নি।
মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মকর্তা নাম গোপন রাখার শর্তে জানান, মন্ত্রিসভার রদবদল আনার বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ সবসময়ই প্রস্তুত থাকে। এখনও সেভাবে আছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) মন্ত্রিসভায় রদবদলের বিষয়টি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এর আগে গত ১৩ জুন রাতে ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ মারা যান। অসুস্থ হয়ে পড়লে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হয়। সেখানেই মারা যান তিনি। পরে জানা যায় তিনি করোনায় আক্রান্ত ছিলেন।
২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয় আওয়ামী লীগ। এরপর ২০১৯ সালের ৭ জানুয়ারি টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করে দল আওয়ামী লীগ। ৪৬ সদস্যের ওই মন্ত্রিসভায় ২৪ মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী ও ৩ জন উপমন্ত্রী রয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে ছয় মন্ত্রণালয় রাখা হয়। বর্তমানে মন্ত্রিসভায় মন্ত্রী ২৫ জন, প্রতিমন্ত্রী ১৮ জন ও উপমন্ত্রী রয়েছেন ৩ জন।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা