সেনাবাহিনী যেকোনো প্রয়োজনে দায়িত্ব পালনে প্রস্তুত: সেনাপ্রধান
করোনাভাইরাস মহামারিসহ দেশ ও জাতির যেকোনো প্রয়োজনে সেনাবাহিনীর সদস্যরা অতীতের মতোই দায়িত্ব পালনে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। সোমবার (২৩ নভেম্বর) সকালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের হেলমেট অডিটরিয়ামে প্রশংসনীয় ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদক প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
সেনাপ্রধান বলেন, মহামারি করোনাভাইরাস নিয়ন্ত্রণে দেশের অভ্যন্তরে সেনাবাহিনীর সদস্যরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে দক্ষতার সঙ্গে দায়িত্বপালনের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিকভাবে সরকারের ভাবমূর্তি বাড়িয়েছে। বিভিন্ন সামাজিক উন্নয়ন ও প্রাকৃতিক দুর্যোগ, জাতি গঠনমূলক কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেশের আপামর জণসাধারণকে প্রতিনিয়ত সহযোগিতা করে যাচ্ছে, যা সেনাবাহিনীর সাংবিধানিক দায়িত্ব।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, ২০১৯ ও ২০২০ সালে শান্তিকালীন বিভিন্ন প্রশংসনীয় ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ১২৩ জন সেনাসদস্যকে সোমবার পদক তুলে দেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। অনুষ্ঠানে ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই শান্তিকালীন পদকপ্রাপ্তদের প্রশংসনীয় কর্মকাণ্ডের সারসংক্ষেপ তুলে ধরা হয়। সেনাপ্রধান তার বক্তব্যের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি যথাযথ শ্রদ্ধা জ্ঞাপনপূর্বক উল্লেখ করেন, ‘এ পদক প্রদান অন্য সেনাসদস্যদেরও সেনাবাহিনী ও দেশের স্বার্থে নিবেদিত হয়ে দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করবে।’
সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ সোমবার সকালে ঢাকা সেনানিবাসের হেলমেট অডিটরিয়ামে চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মো. সফিকুর রহমানকে অসামান্য সেবা পদক পরিয়ে দেন। ছবি: আইএসপিআর
এর আগে গত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে সুদক্ষ ব্যবস্থাপনা ও দৃষ্টান্তমূলক নেতৃত্ব প্রদানের মাধ্যমে দেশ ও জাতীয় প্রয়োজনে সেনাবাহিনীকে যথাযথভাবে পরিচালনা করায় এবং বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ দায়িত্বে অসামান্য অবদান রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনাপ্রধানকেও ‘সেনাবাহিনী পদক’ প্রদান করেন।
শান্তিকালীন বিভিন্ন প্রশংসনীয় ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ১২৩ জন সেনাসদস্যকে পদক তুলে দেওয়ার পর ফটোসেশনে অংশ নেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। ছবি: আইএসপিআর


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা