জেএমবির দুই সক্রিয় সদস্য আটক
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও কুমিল্লার দাউদকান্দিতে র্যাব-১১ এর অভিযানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জামাআতুল মুজাহেদীন বাংলাদেশের (জেএমবি) ২ জন সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) রাতে র্যাব-১১ এর সিনিয়র এএসপি সুমিনুর রহমান প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাব-১১ এর পৃথক ২টি অভিযানে ২১ নভেম্বর জেএমবির সক্রিয় সদস্য তাওহীদুল ইসলাম ওরফে জিহাদী তামান্নাকে (২৪) নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন ভাণ্ডারপুল এলাকা থেকে এবং আরাফত হোসাইন ওরফে সজলকে (২০) কুমিল্লা জেলার দাউদকান্দি থানাধীন গোয়ালমারি এলাকা থেকে আটক করা হয়। এসময় তাদের নিকট থেকে ২টি স্মার্ট ফোন ও অনেক উগ্রবাদী নথিপত্রের সফটকপি জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, তাওহীদুল ইসলাম জিহাদী তামান্না (২৪) এর স্থায়ী ঠিকানা সাতক্ষীরা জেলার কালিগঞ্জের নীলকণ্ঠপুর গ্রামে এবং আরাফত হোসাইন সজল (২০) এর বাড়ির স্থায়ী ঠিকানা কুমিল্লার দাউদকান্দি পাঁচ গাছিয়া গাংকান্দা এলাকায়। তারা অনলাইনে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে উগ্রবাদী লেখকদের বক্তব্য শুনে ও লেখা পড়ে উগ্রবাদের দিকে ধাবিত হয় এবং নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জামাআতুল মুজাহেদীন বাংলাদেশ (জেএমবি)- এ যোগদান করে।
পরবর্তীতে সংগঠনের পরামর্শে বিভিন্ন অ্যাপস ব্যবহার করে গোপন অনলাইন জিহাদী গ্রুপে অন্তর্ভূক্ত হয়ে জিহাদী কর্মকাণ্ড চালাতে থাকে এবং নিয়মিত চাঁদা দেওয়া শুরু করে। তারা অনলাইনে দেশের বিভিন্ন অঞ্চলের জেএমবি সদস্যদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে তহবিল সংগ্রহ, নতুন কর্ম-পরিকল্পনা নির্ধারণ, আঞ্চলিক কর্মকাণ্ড পরিচালনা, জেল হাজতে আটক থাকা জেএমবি সদস্যদের মুক্ত করা ও নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনাসহ সংগঠনের প্রস্তুতিমূলক গোপন বৈঠক করা ও বিভিন্ন জিহাদী কার্যক্রম চালিয়ে আসছিল। পাশাপাশি বিভিন্ন অনলাইন অ্যাপস ব্যবহার করে শিক্ষিত ও সমমনা তরুণদের উগ্রবাদী মতাদর্শে উদ্ভূদ্ধ করে আসছিল।
আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীণ বলে জানায় র্যাব।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা