হলমার্কের ৩ হাজার ৮৩৪ শতক জমির মালিকানা পেল সোনালী ব্যাংক
দেশের রাষ্ট্র মালিকানাধীন সোনালী ব্যাংক লিমিটেড ঢাকার সাভারে হলমার্ক ফ্যাশন লিমিটেডের তিন হাজার ৮৩৪ শতক জমির মালিকানা সনদ পেয়েছে। রবিবার ঢাকার অর্থঋণ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন সোনালী ব্যাংকে হলমার্ক ফ্যাশনের এ জমির ভোগ ও দখল বিষয়ের সদনপত্র প্রদান করেন। সোনালী ব্যাংকের প্যানাল আইনজীবী জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
জাহাঙ্গীর হোসেন বলেন, হলমার্ক ফ্যাশন লিমিটেডের এমডি ও চেয়ারম্যান সোনলী ব্যাংকে সম্পত্তি বন্ধক দেওয়ার শর্তে ঋণ নিয়েছিলেন। তাঁরা ঋণের টাকা পরিশোধ না করায় আমরা ২০১৮ সালের ১ জানুয়ারি আদালতে মামলা করি। ২০১৯ সালের ১৩ নভেম্বর হলমার্ক ফ্যাশন লিমিটেডের তিন হাজার ৮৩৪ শতক জমি ক্রোক করার আবেদন করি। আদালত আজ হলমার্কের ওই জমির ভোগ ও দখলের জন্য মালিকানার সনদ সোনালী ব্যাংকে প্রদান করেন।
হলমার্ক ফ্যাশন লিমিটেডর এমডি তানভীর আহম্মেদ ও চেয়ারম্যান জেসমিন আক্তার সোনালী ব্যাংকের কাছ থেকে এই জমি বন্ধক দেওয়ার শর্তে ঋণ নিয়েছিলেন। কিন্তু এরপর তাঁরা আর সম্পত্তি বন্ধক দেননি। এই ঋণের পরিমাণ সুদসহ দাঁড়ায় ৫৮৭ কোটি ৮৮ লাখ ৫৯ হাজার ৫১২ টাকা। এই ঋণের টাকার জন্য ২০১৮ সালে একটি মামলা দায়ের করে সোনালী ব্যাংক।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা