প্রতিবন্ধীদের জন্য জব পোর্টাল করা হয়েছে: পলক
প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য জব পোর্টাল তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
তিনি জানান, আইসিটি বিভাগের উদ্যোগে এই জব পোর্টাল তৈরি করা হয়েছে। সময়, অর্থ ও হয়রানি কমাতে প্রতিবন্ধীদের জন্য নির্মিত এই পোর্টাল শিগগিরই উন্মুক্ত করা হবে।
আজ শনিবার আইসিটি বিভাগের উদ্যোগে ‘যুব প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য জাতীয় আইটি প্রতিযোগিতা-২০২০’ এর সমাপনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান তিনি। জুনাইদ আহমেদ পলক জানান, এই জব পোর্টালের মাধ্যমে বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা যেকোনো স্থান থেকে চাকরির জন্য আবেদন ও ইন্টারভিউ দিতে এবং চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পর চাকরিতে যোগ দিতে পারবেন।
তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের প্রযুক্তিতে দক্ষ ও স্বাবলম্বী করতে আইসিটি বিভাগের উদ্যোগে ‘আইসিটি ট্রেনিং ফর ইয়ুথ ডিজাঅ্যাবিলিটি ইনক্লুডিং এনডিটি’ শীর্ষক প্রকল্প নেওয়া হয়েছে। সেই প্রকল্পের আওতায় বিশেষভাবে সক্ষম ২৫০০ জনকে ইতোমধ্যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্তরা বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান কাজ করছে। প্রতিবন্ধীদের জন্য আইসিটি বিভাগ প্রযুক্তিনির্ভর বিভিন্ন ডিজিটাল টুলস ও প্রশিক্ষণ মেট্রিয়াল তৈরি করা হচ্ছে।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, বিএসআইডি’র নির্বাহী পরিচালক খন্দকার জহিরুল আলম, বাংলাদেশ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পরিচালক এনামুল কবির।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা