কৃষিতে প্রথম ভর্তুকি দিয়েছে শেখ হাসিনা সরকার
৭৫ সালের পর প্রথমবারের মত বাংলাদেশের কৃষকদের জন্য এবং কৃষির জন্য ভর্তুকি দিয়ে ছিলেন শেখ হাসিনা সরকার উল্লেখ করে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুকে পচাত্তরের ১৫ আগস্ট হত্যা করার পর জিয়া এরশাদ এবং খালেদা জিয়া তারা কখনো কৃষকদের জন্য এবং কৃষির জন্য ভর্তুকি দেন নাই।
শনিবার (২১ নভেম্বর) বেলা ১২টার দিকে দিনাজপুর জেলার বিরল উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত রবি মৌসুমে কৃষি প্রণোদনা ও পুনবার্সন কর্মসূচির আওতায় ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিরল উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও জাবের মো. সোয়াইব এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরোও বলেন বিএনপি জোট সরকারের আমলে ভর্তুকি দিয়েছিলেন অন্য খাতে, অস্ত্র কেনা, সামরিক খাতে ভর্তুকি দিয়েছে। কিন্তু কৃষকদের জন্য ভর্তুকি দেন নাই। বঙ্গবন্ধু বলেছিলেন, দেশের নব্বই ভাগ কৃষক গ্রামে থাকেন গ্রামে যেতে হবে। কিন্তু তাদের (জিয়া-খালেদা জিয়া) মনোযোগ গ্রামের দিকে ছিল না।
খালিদ মাহমুদ বলেন, ‘শেখ হাসিনার সরকারকে যখন বিশ্বব্যাংক বাঁধা দিয়েছিল যে এই ভর্তুকি দেয়া যাবে না, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন বলেছিলেন, বিশ্বব্যাংকের কথায় বাংলাদেশ চলবে না। বাংলাদেশ চলবে বাংলাদেশের মানুষের জন্য যেটা ভালো হয় সেই ভাবে। ২০০৫ সালের দিকে কি করা হয়েছিল? সারের মধ্যে ইটের গুড়া দিয়ে সারের ওজন বাড়ানো হয়েছিল। তখন ইউরিয়া সার বাজারেই পাওয়া যেত না। আর এখন বাংলাদেশের এমন কোন জায়গা নেই যেখানে কৃষকদের জন্য সার বীজ কীটনাশক পাওয়া যায় না!’ এটাই হচ্ছে আওয়ামী লীগ সরকার ।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরিফুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাবু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র সবুজার সিদ্দীক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায় প্রমুখ।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা