মাসে কামাই দুহাজার , এ লোভেই লীঙ্গ কেটে হিজড়া হলেন জাকির
সপ্তাহখানেক আগে নিখোঁজ হন জাকির হোসেন। হঠাৎ মঙ্গলবার রাত ১টার দিকে শাড়ি-ব্লাউজ পরে বাড়িতে ফেরেন। আর স্বামীকে এমন পোষাকে দেখে হতভম্ব হন স্ত্রী।
শাড়ি-ব্লাউজ পরার কারণ জানতে চাইলে স্ত্রীকে জাকির হোসেন বলেন, আমাকে আর আগের মতো পাবা না। আমি এখন অন্য পথের মানুষ। সপ্তাহে দুদিন এক হাজার টাকা করে কমিশন পাব।
জাকির হোসেনের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারোবাড়ি ইউনিয়নের শ্রীফলতলা গ্রামে। তিনি কৃষিকাজের পাশাপাশি একটি মুদি দোকানও চালাতেন। তার ছোট তিন সন্তান রয়েছে।
সম্প্রতি কমিশনের আশায় পুরুষাঙ্গ কেটে জাকির হোসেন হয়েছেন হিজড়া। স্বামীর এমন কাণ্ডে প্রতিবাদ করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন স্ত্রী।
কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আমি লোকলজ্জা ও মান-সম্মানের ভয়ে কাউকে কিছুই বলতে পারছি না। আমার স্বামী নিজের লিঙ্গ কেটে হয়েছেন হিজড়া। কমিশনের প্রলোভনে কথিত হিজড়ারা গত এক সপ্তাহের মধ্যে এ কাণ্ড ঘটিয়েছে। প্রতিবাদ করায় দা উঁচিয়ে চুলের মুঠি ধরে প্রাণনাশের হুমকি দিচ্ছেন স্বামী। আমি এ ঘটনার বিচার দাবি করে থানায় গিয়ে লিখিত অভিযোগও করেছি।
জাকিরের স্ত্রী বলেন, নিখোঁজের এক সপ্তাহ পর আমার স্বামী মঙ্গলবার রাত ১টার দিকে বাড়িতে ফেরেন। এ সময় ব্যতিক্রম পোশাক পরা দেখে কারণ জানতে চাইলে তিনি হিজড়া হওয়ার বিষয়টি জানান।
এ কথা শুনে হতভম্ব হয়ে এর প্রতিবাদ করলে তাকে মারধর করে বাড়ি থেকে চলে যান জাকির। পরদিন সকালে ফের বাড়িতে এসে শাড়ি পরেন, কান ও নাক ফোঁড়ানো। তখন পরিবারের লোকজন ক্ষিপ্ত হয়ে বাড়ি থেকে চলে যেতে বললে দা নিয়ে আক্রমণ শুরু করেন। কর্মক্ষম ও সুস্থ সবল ব্যক্তিটি প্রলোভনে পড়ে এমন হওয়ায় পরিবারে হতাশা দেখা দিয়েছে বলেও জানান জাকিরের স্ত্রী।
জাকিরের ছোট ভাই বলেন, নেত্রকোনার হিজড়া সরদারনি সাগরিকা আমার ভাইকে হিজড়া বানিয়েছেন। এছাড়া কেন্দুয়া ও স্থানীয় আঠারোবাড়ি এলাকার অনেকে হিজড়া হয়েছে। আমি এ ঘটনায় জড়িত হিজড়াদের বিচার চাই।
স্বামীর এমন কাণ্ডে ক্ষুব্ধ স্ত্রী বলেন, আমি ব্লাউজ-পেটিকোট ও শাড়ি পরি, কানে-নাকে অলংকার দেই। আমার স্বামীও তাই করছেন। এ কাণ্ড দেখে আত্মহত্যার ইচ্ছা হয়। কিন্তু সন্তানদের দিকে তাকিয়ে করতে পারছি না।
স্থানীয়রা জানায়, কয়েকদিন ধরে অস্বাভাবিক আচরণ করছেন জাকির। ভাব-সাব অনেকটা মেয়েদের মতো। পরিচিত মানুষের এমন অপরিচিত ও উদ্ভট কর্মকাণ্ড দেখে রীতিমতো হতবাক এলাকাবাসীও। যারা প্রলোভন দেখিয়ে যুবকদের হিজড়ায় পরিণত করার চেষ্টা করছে এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়ার দাবি সচেতন মহলের।
এ ব্যাপারে নান্দাইল হাসপাতালের চিকিৎসক ডা. রাফি জানান, এভাবে কোনো পুরুষকে নারীতে পরিণত করা যায় না। এতে রক্তক্ষরণে মৃত্যুর ঝুঁকি রয়েছে।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা