সাকিবের ক্ষমা চাওয়া নিয়ে বিতর্ক এবার ভারতে
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান কলকাতার একটি কালীপূজায় যোগ দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়াতে এসে যেভাবে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন তার জন্য ভারতের নানা হিন্দুত্ববাদী গোষ্ঠী এখন তার প্রতি হতাশ। বিশ্ব হিন্দু পরিষদ নেতারা বলেছেন, ব্যক্তি স্বাধীনতা ও অধিকারের প্রতি সাকিব আরো মর্যাদা দেবেন বলেই তারা আশা করেছিলেন।
তবে পশ্চিমবঙ্গে বিজেপি ও আরএসএস ভাবধারার সঙ্গে যুক্ত একাধিক নেতা বলেছেন, আজকের বাংলাদেশে যে বাস্তবতা তাতে 'প্রাণের ভয়ে' কার্যত বাধ্য হয়েই যে সাকিবকে ক্ষমা চাইতে হয়েছে এটা তারা বুঝতে পারছেন।
ভারতে নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন আবার মন্তব্য করেছেন, ক্ষমা চাওয়ার মধ্যে দিয়ে সাকিব আসলে হিন্দুধর্মকেই অপমান করেছেন। বস্তুত ক্রিকেটার সাকিব আল হাসানের কলকাতার একটি কালীপূজায় যোগদান এবং তাকে কেন্দ্র করে বিতর্কের ঢেউ এবার বাংলাদেশ পেরিয়ে ভারতেও আছড়ে পড়ছে।
একজন 'প্রকৃত মুসলমান' হিসেবে কালীপুজোর অনুষ্ঠানে যাওয়াটাও তার উচিত হয়নি সোশ্যাল মিডিয়াতে সাকিব আল হাসানের এই বক্তব্য ভারতের হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলোও মোটেই ভালোভাবে নিচ্ছে না। বিশ্ব হিন্দু পরিষদের শীর্ষস্থানীয় নেতা ড. সুরেন্দ্র জৈন যেমন বলেছেন, সাকিবের মতো তারকা ক্রিকেটারের কাছ থেকে তারা আরো নির্ভীক আচরণ প্রত্যাশা করেছিলেন।
ড. জৈন বলেছেন, কালীপুজায় যাওয়াটা কীভাবে বড় অপরাধ হতে পারে? হিন্দু ও খ্রিষ্টানরা কি মুসলিমদের ইফতার পার্টিতে যোগ দেন না? অনেক হিন্দু তো নামাজেও সামিল হন। এটা দুর্ভাগ্যের যে কালীপুজায় যাওয়ার অপরাধে বাংলাদেশে একজন তারকাকেও প্রাণের হুমকি দেওয়া হচ্ছে, কিংবা ফেসবুক পোস্টের বাহানায় হিন্দুদের ওপর হামলা চালানো হচ্ছে।
তিনি বলেছেন, সাকিব আল হাসানের মতো একজন নন্দিত ক্রিকেটার এই ইসলামী মৌলবাদের নিন্দা করবেন, এটাই আমাদের প্রত্যাশা ছিল। তার কাছ থেকে এই বার্তাটাই চেয়েছিলাম, যে বিভিন্ন ধর্মের সহাবস্থান তখনই সম্ভব যখন পরস্পরের প্রতি সম্মান থাকে।
পশ্চিমবঙ্গে বিজেপির সাবেক সভাপতি ও ত্রিপুরা ও মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় বলেছেন, বাংলাদেশের মৌলবাদের বিরুদ্ধে ভারতে যে যথেষ্ঠ প্রতিবাদ দানা বাঁধেনি সাকিব আল হাসানকে নিয়ে এই বিতর্কে এটাই সবচেয়ে আক্ষেপের বিষয়। এই যে গর্দান নেওয়ার ভয় দেখিয়ে একজনকে কালীপুজার উদ্বোধন থেকে নিরস্ত করা হলো তার বিরুদ্ধে ভারতে তেমন কোনো প্রতিবাদ হচ্ছে না এটাই তো সবচেয়ে দু:খের বিষয়।
তিনি বলেন, ভারতে যারা ধর্মনিরপেক্ষতার বন্যায় ভেসে যাচ্ছেন, সেই তথাকথিত সেক্যুলাররা তো কেউ একবারও বললেন না যে বাংলাদেশে এই যে লোকটি হুমকি দিয়েছে সে একটা ঘোর অন্যায় করেছে? সাকিবের যদি কালীপুজা উদ্বোধন করার ইচ্ছে হয় তাহলে তাকে সেটা করতে দেওয়া উচিত, এটা তো তাদের বলা উচিত!
কলকাতার যে পূজাতে সাকিব এসেছিলেন সেখানে তিনি একজন মুসলিম হিসেবে নন, বরং ধর্মের ঊর্ধ্বে একজন জনপ্রিয় ক্রিকেটার হিসেবে এসেছিলেন সেটা আয়োজকদের স্পষ্ট করে দেওয়া উচিত ছিল বলেও অনেকে মনে করছেন।
বিবিসি বাংলার প্রতিবেদন


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা