জাকারবার্গকে ইউটিউবের কর্মকর্তা ভেবে নোটিশ পাঠালেন ইটিভির সাবেক পরিচালক
ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গকে ইউটিউবের প্রধান নির্বাহী ভেবে আইনি নোটিশ পাঠিয়েছেন দেশের বেসরকারি টিভি চ্যানেল একুশে টিভির (ইটিভি) সাবেক পরিচালক জাহিদুল ইসলাম। নোটিশে তিনি ‘আপত্তিকর ভিডিও কনটেন্ট’ প্রচারের অভিযোগ এনে মার্ক জাকারবার্গের কাছে ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ চেয়েছেন।
গত সোমবার রেজিস্ট্রি করা ডাকযোগে যুক্তরাষ্ট্রে মার্ক জাকারবার্গের ঠিকানায় এই চিঠি পাঠিয়েছেন তিনি।
পাঠানো নোটিশে মার্ক জাকারবার্গকে বিশ্বের সবচেয়ে বড় অনলাইন ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ইউটিউবের প্রধান নির্বাহী হিসাবে তিনি উল্লেখ করেছেন। কিন্তু আসলে ইউটিবের প্রধান নির্বাহীর নাম সুসান ডায়ান উইচিটস্কি। ইউটিউবের সাথের মার্ক জাকারবার্গের কোনো সম্পর্কই নেই। এ বিষয়ে জাহিদুল ইসলাম জানান, তার পরিচিত এক সাংবাদিক আছেন যুক্তরাষ্ট্রে। তিনি তাকে নিশ্চিত করেছেন যে জাকারবার্গই ইউটিউবের নিয়ন্ত্রক।
কিন্তু ইউটিউবের নির্বাহী সম্পর্কে তথ্য জানানো হলে তিনি বলেন, ‘তাহলে কি ঠিকানা পাল্টে দেব?’
পাঠানো নোটিশে তিনি বলেন, ইটিভির সাবেক সাংবাদিক ইলিয়াস হোসাইন সম্প্রতি ‘১৫ মিনিট’ অনুষ্ঠানে তার বিরুদ্ধে আপত্তিকর ভিডিও প্রচার করেছেন। আগামী ৩০ দিনের মধ্যে ‘১৫ মিনিট’ এর কার্যক্রম বন্ধ ও ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়াসহ সন্তোষজনক জবাব না পেলে ৫০ লাখ ডলারের ক্ষতিপূরণ চেয়ে মামলা করা হবে বলে জানিয়েছেন নোটিশকারীর আইনজীবী সাফায়েত হোসেন সজিব।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা