বাংলাদেশ-সুইজারল্যান্ড অর্থনীতি ও বাণিজ্য নিয়ে আলোচনা
বাংলাদেশ সরকারের আন্তঃসংস্থা কমিটি ও সুইজারল্যান্ডের মধ্যকার দ্বিতীয় বৈঠক আজ বুধবার ঢাকায় অনুষ্ঠিত হয়। সুইস বাণিজ্যিক প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীরা যেসব বাধার সম্মুখীন হয় তা চিহ্নিত ও নিরসন এবং উভয় দেশের মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগ সম্প্রসারণ করার লক্ষ্যে ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে বাংলাদেশ সরকার এই আন্তঃ-সংস্থা কমিটি গঠন করে। গত বছরের এপ্রিলে আন্তঃসংস্থা কমিটির সঙ্গে সুইজারল্যান্ডের প্রথম সভাটি অনুষ্ঠিত হয়েছিল।
বাণিজ্য সচিব ড. মো: জাফর উদ্দিন এই বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। সুইস ফেডারেল কাউন্সিলের বাণিজ্য চুক্তি বিষয়ক প্রতিনিধি এবং অর্থনৈতিক মন্ত্রণালয়ের দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক বিভাগের প্রধান রাষ্ট্রদূত এরউইন বোলিঙ্গার সুইস প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। তিনি সুইজারল্যান্ডের বার্ন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যোগ দেন। ঢাকায় বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি শিউআখ্ উপস্থিত ছিলেন।
বৈঠকে উভয় পক্ষ দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের ইতিবাচক উন্নয়নকে স্বাগত জানিয়ে অর্থনৈতিক সম্পর্ককে আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করে। সেই সাথে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে দুই পক্ষ স্ব-স্ব দেশের বিভিন্ন কার্যক্রম উপস্থাপন করে। এছাড়াও বাংলাদেশে বিদ্যমান ব্যবসায়ের পরিবেশ নিয়ে আলোচনা হয়।
রাষ্ট্রদূত এরউইন বোলিঙ্গার দুদেশের অর্থনৈতিক সহযোগিতার ভবিষ্যত সম্ভাবনা তুলে ধরে বলেন, "আমাদের দুইদেশের মধ্যে অর্থনৈতিক সুসম্পর্ক বিদ্যমান যা পরস্পরের জন্য লাভজনক। বিগত বছরগুলিতে এই সম্পর্কে একটি ইতিবাচক ধারা লক্ষ্য করা গেছে"। বাণিজ্য সচিব ড. মোঃ জাফর উদ্দিন দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ আরো বাড়ানোর উপর গুরুত্বারূপ করেন ।
কোভিড-১৯ মহামারি এবং সহজে ব্যবসা করা সংক্রান্ত কিছু বাধা সত্ত্বেও সুইস বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের বাজারে আশাব্যঞ্জক সম্ভাবনা দেখছে। সুইজারল্যান্ড এবং বাংলাদেশের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক ক্রমশ বাড়ছে। সুইস পরিসংখ্যান অনুসারে দুদেশের মধ্যকার বাণিজ্য ২০১০ সাল থেকে তিনগুণ বেড়ে গত বছর ৮৫০ মিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি এসে দাঁড়িয়েছে। সুইজারল্যান্ডের বেশিরভাগ বহুজাতিক সংস্থা এবং বেশ কয়েকটি ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান বাংলাদেশে তাদের বাণিজ্যিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা