জেসিআই টিওওয়াইপি অ্যাওয়ার্ড পেলেন সাফওয়ান সোবহান
সমাজের উন্নয়নে অসাধারণ ভূমিকা রাখা ও বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ‘টেন আউটস্ট্যান্ডিং ইয়াং পার্সনস (টিওওয়াইপি) অ্যাওয়ার্ড-২০২০’ পেলেন দেশের শীর্ষ শিল্প উদ্যোক্তা পরিবার বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান।
অ্যাওয়ার্ড পাওয়ার অনুভূতি প্রকাশ করে তিনি গণমাধ্যমকে বলেন, “আমাদের যে সম্মাননা দেওয়া হয়েছে, তাতে আমরা দেশ ও জাতিকে আরও বেশি সেবা দিতে উৎসাহ পাবো।
শনিবার (১৪ নভেম্বর) রাতে রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে আয়োজিত বর্নিল অনুষ্ঠানে এই অ্যাওয়ার্ড প্রদান করেছে তরুণ ব্যবসায়ীদের আন্তর্জাতিক সংগঠনের বাংলাদেশ চ্যাপ্টার জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই)। অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন পররাষ্ট্র মন্ত্রী ড. একে আব্দুল মোমেন এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য ও বিজয়ীদের অ্যাওয়ার্ড প্রদান করেন নাহিম রাজ্জাক এমপি। বক্তব্য দেন জেসিআই বাংলাদেশের সভাপতি সারাহ কামাল।
এই অনুষ্ঠানে সাফওয়ান সোবহান ছাড়া আরও যাদের অ্যাওয়ার্ড প্রদান করা হয় তারা হলেন- শেখ তন্ময় এমপি, ক্রিকেটার আকবর আলী, আন্তর্জাতিক খ্যাতিমান গলফার মো. সিদ্দিকুর রহমান, ঢাকা চেম্বারের সভাপতি শামস মাহমুদ, এনভয় গ্রুপের পরিচালক তানভীর আহমেদ, জনপ্রিয় গায়ক হৃদয় খান, মানবাধিকার কর্মী ও সাংবাদিক নবনীতা চৌধুরী, টেন মিনিটস স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. রেজাউল কবির।
আয়োজকরা জানিয়েছেন, সমাজের উন্নয়নে অসাধারণ ভুমিকা রাখায় প্রতি বছর অনূর্ধ্ব ৪০ বছর বয়স্ক তরুণ নেতাদের পুরষ্কার প্রদানের মাধ্যমে সম্মানিত করে জেসিআই।
এই পুরস্কার ব্যবসা, অর্থনীতি, উদ্যোক্তা উন্নয়নে অবদান, রাজনীতি, আইন বা সরকারি বিষয়াদি, শিক্ষাগত নেতৃত্ব, ব্যক্তিগত উন্নতি চিকিৎসা উদ্ভাবন, সাংস্কৃতিক অর্জনসহ বিভিন্ন বিভাগের অর্জনগুলোকে স্বীকৃতি দিয়ে থাকে। এছাড়া যুক্ত আছে মানবতা ও স্বেচ্ছায় নেতৃত্বদানকারীদের জন্য সম্মাননা।
জেসিআই ১৮ থেকে ৪০ বছর বয়সী তরুণ নাগরিকদের নিয়ে গঠিত বিশ্বব্যাপী একটি সংগঠন, যা তরুণদের নেতৃত্ব বিকাশে সক্রিয় অবদান রাখে। যে তরুণ-তরুণীরা নিজেদের এবং বিশ্বব্যাপী ইতিবাচক পরিবর্তন নিশ্চিত করতে চায়, তা সম্পন্ন করতে উদ্বুদ্ধ করে। বর্তমানে এই সংগঠনের ১০৫টিরও বেশি দেশে প্রায় দেড়লাখ সক্রিয় সদস্য রয়েছে। জেসিআই বাংলাদেশ প্রতিবছর সমাজে তরুণ-তরুণীদের অবদানকে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেয়। যার একটি হলো জেসিআই বাংলাদেশ টিওওয়াইপি অ্যাওয়ার্ড-২০২০।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা