পদ্মা সেতুর মূল কাঠামো দৃশ্যমান হবে ডিসেম্বরের মধ্যে
৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু আগামী ডিসেম্বরের মধ্যে পুরোপুরি দৃশ্যমান হবে বলে আশা করা হচ্ছে এবং শিগগিরই সেতুটির অবশিষ্ট চারটি স্প্যান বসানোর প্রস্তুতি চলছে। পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম আজ শনিবার এ কথা বলেন।
তিনি বলেন, আমরা ডিসেম্বরের মধ্যে বাকি চারটি স্প্যান স্থাপনের বিষয়ে আশাবাদী। এরমধ্য দিয়েই বৃহত্তম সেতুর মূল কাঠামো দৃশ্যমান হবে। পদ্মা সেতুর ৩৭তম স্প্যানটি এই মাসে স্থাপন করা হয়েছে এবং এখন সেতুটির মূল কাঠামোর মোট ৫ হাজার ৫৫০ মিটার দৃশ্যমান।
প্রকল্পের একজন কর্মকর্তা জানিয়েছেন, পদ্মা সেতুর ৩৮ তম স্প্যান ১৬ নভেম্বর এবং ৩৯তম স্প্যানটি ২৩ নভেম্বর স্থাপন করা হবে। আগামী ২ ডিসেম্বর ৪০তম স্প্যান এবং অবশিষ্টটি ১০ ডিসেম্বর স্থাপন করা হবে।
পদ্মা সেতু বাংলাদেশের একটি বৃহত্তম অবকাঠামো, যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্যোগে করা হচ্ছে। নিজস্ব অর্থায়নের মাধ্যমে ২০১৪ সালের ডিসেম্বরে এর নির্মাণ কাজ শুরু হয়। অর্থনীতিবিদরা বলেছেন, পদ্মা সেতু দেশে একটি সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে সহায়তা করবে, যা বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক দৃশ্যপট পাল্টে যাবে।
তারা বলেন, সরকার অত্যন্ত আশাবাদী যে, নতুন এই বৃহত্তম কাঠামো ২০২১ সালের ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে গেলে দেশের জিডিপি ১ দশমিক ২ শতাংশ বাড়িয়ে তুলতে পারে। পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হওয়ার পর এই অঞ্চলটিতে এক যুগান্তকারী উন্নয়নের সূচনা করবে এবং বিনিয়োগ ও কর্মসংস্থানও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
মূল সেতুটি নির্মাণের কাজটি চীনা ঠিকাদার প্রতিষ্ঠান ‘চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কম্পানি’ করছে। অন্যদিকে, চীনা কম্পানি সিনো হাইড্রো কর্পোরেশন এতে নদী শাসনের কাজটি করছে।
উল্লেখ্য, ২০২১ সালে পদ্মা বহুমুখী সেতুতে যান চলাচলের জন্য উন্মুক্ত হবে বলে আশা করা হচ্ছে।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা