রোববার থেকে সীমিত পরিসরে ভিসা দেবে যুক্তরাষ্ট্র দূতাবাস
আগামী রোববার (১৫ নভেম্বর) থেকে এফ, এম ও জে ক্যাটাগরিতে ভিসার জন্য প্রথমবারের মতো আবেদনকারীদের কাছ থেকে সীমিত পরিসরে আবেদনপত্র গ্রহণ ও সাক্ষাৎকারের জন্য সময় দেবে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস।
শুক্রবার (১৩ নভেম্বর) ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস এ তথ্য জানিয়েছে।
দূতাবাস জানায়, কোভিড-১৯ এর কারণে দূতাবাসের প্রাত্যহিক কর্মতালিকায় সাক্ষাৎকারের সংখ্যা সীমিত থাকবে এবং ভিসা প্রক্রিয়া করতে ছয় সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। আবেদনকারীদের ভিসা প্রক্রিয়ার সময় মনে রেখে ভিসার আবেদন ও ভ্রমণের তারিখ পরিকল্পনা করার অনুরোধ করা হচ্ছে।
এফ- শিক্ষা এবং ভাষা সংক্রান্ত, জে- দর্শনার্থী বিনিময় ও এম- বৃত্তিমূলক এ তিন ক্যাটাগরির ভিসা দেওয়া হবে।
আবেদনকারীদের www.ustraveldocs.com/bd, ওয়েবসাইটে লগ ইন করে এবং অনলাইনে তাদের প্রোফাইল আপডেট করতে হবে। সংশ্লিষ্ট ভিসা ফি দেওয়ার পরে অনলাইন সাক্ষাৎকারের সময় নিতে হবে।
যুক্তরাষ্ট্রের দূতাবাস জীবন বা মৃত্যুর মতো অত্যন্ত জরুরি পরিস্থিতিতে আবেদনকারীদের জন্য জরুরি ভিসা সেবাদান কার্যক্রম সব সময়ের জন্য চালু রেখেছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে নিচে দেওয়া লিংকে: https://www.ustraveldocs.com/bd/bd-niv-expeditedappointment.asp.
ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের নিয়মিত ভিসা সেবা কার্যক্রম পুনরায় চালু না হওয়া পর্যন্ত আবেদন ফি (এমআরভি) বৈধ থাকবে এবং এ আবেদন ফি ব্যবহার করে আগামী ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সাক্ষাৎকারের জন্য সময় নেওয়া যাবে।
যুক্তরাষ্ট্রের দূতাবাস যে সব শিক্ষার্থী তাদের পুরনো/একই শিক্ষা প্রতিষ্ঠানে একই বিষয় নিয়ে লেখাপড়া চালিয়ে যেতে চান, তাদের সাক্ষাৎকার ছাড়াই স্টুডেন্ট ভিসা নবায়নের সুযোগ দিচ্ছে। এছাড়া এফ২ ভিসার অধীনে স্বামী/স্ত্রী ও তাদের ২১ বছরের কম বয়সী সন্তানের ভিসা নবায়নের আবেদনও গ্রহণ করা হচ্ছে।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা