বাংলাদেশকে ‘কুর্নিশ’ জানিয়ে সশস্ত্র বাহিনীকে জাতিসংঘের মেডেল
বাংলাদেশকে ‘কুর্নিশ’ জানিয়ে সশস্ত্র বাহিনীর ৮৬১ জন সদস্যকে মেডেল দিয়েছে জাতিসংঘ। দক্ষিণ সুদানের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করায় বুধবার একটি অনুষ্ঠানে এই পদক দেয়া হয়।
‘ইউনাইটেড নেশন্স মিশন ইন সাউথ সুদান’ তাদের অফিশিয়াল টুইটারে জানিয়েছে, এর মধ্যে ১৯ জন নারী শান্তিরক্ষী আছেন।
‘কুর্নিশ গ্রহণ করো বাংলাদেশ,’ এভাবে সম্মান জানিয়ে টুইটারে লেখা হয়েছে, ‘আপনাদের ১৯ নারীসহ ৮৬১ জন সদস্য সাধারণ মানুষের নিরাপত্তা রক্ষায় চমৎকার কাজ করায় জাতিসংঘের মেডেল পাচ্ছে। অভিনন্দন।’
দক্ষিণ সুদানের দারিদ্র্য পীড়িত ওয়াও এবং কুয়াজক অঞ্চলের জীবনমানের উন্নয়নে কাজ করছে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী। নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি শিক্ষা ব্যবস্থার উন্নতিতে বিনা মূল্যে বইও বিতরণ করছেন সদস্যরা।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অধীনে বিশ্বের নানা প্রান্তে যারা শান্তিরক্ষী হিসেবে দায়িত্ব পালন করেন, তারা ‘ব্লু হেলমেটধারী’ হিসেবে পরিচিত। জাতিসংঘ শান্তিরক্ষীদের প্রতীক ‘ব্লু হেলমেট’। কয়েক দশক ধরে শান্তি মিশনে গৌরবের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন বাংলাদেশি শান্তিরক্ষীরা। জাতিসংঘের শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশের নাম এখন শীর্ষে।
দ্বিতীয় স্থানে রয়েছে ইথিওপিয়া। তালিকায় বর্তমানে পাকিস্তানের অবস্থান পঞ্চম। সশস্ত্র বাহিনী ও পুলিশ মিলে বর্তমানে ছয় হাজার ৮৫০ জন বাংলাদেশি শান্তিরক্ষী বিশ্ব শান্তিরক্ষায় নিয়োজিত রয়েছেন।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা