গ্রাহকের অজান্তেই মোবাইলে চালু সেবা, কাটছে লাখ লাখ টাকা
গ্রাহকের অনুমতি ছাড়াই মোবাইল ফোনে চালু হচ্ছে ভ্যালু অ্যাডেড সার্ভিস বা ভ্যাস। আর এই সার্ভিস গ্রাহকের অজান্তেই কেটে নেয়া হচ্ছে লাখ লাখ টাকা। সম্প্রতি ২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এমন অভিযোগের প্রমাণ পেয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন- বিটিআরসি। টেলিকম অপারেটরের সহায়তা ছাড়া এভাবে কোনো সেবা চালু সম্ভব নয় বলে জানিযেছেন, ভ্যালু অ্যাডেড সার্ভিস প্রোভাইডাররা। অন্যদিকে এই অনিয়মের দায় নিতে নারাজ টেলিকম কোম্পানিগুলো।
ভ্যালু অ্যাডেড সার্ভিস বা ভ্যাসের মাধ্যমে মোবাইল ফোনে ওয়েলকাম টিউন, নিউজ এলার্টসহ বিনোদন ও মাল্টিমিডিয়ার বিভিন্ন সেবা দেয় টেলিকম অপারেটররা। কিন্তু, অনুমতি ছাড়াই এসব সার্ভিস চালু করে টাকা কেটে নেয়া হচ্ছে বলে অভিযোগ গ্রাহকদের।
বিটিআরসি’র পর্যালোচনার নথিপত্র বলছে- পার্পল ডিজিট কমিউনিকেশন ও দি অভি কথাচিত্র নামের দু’টি প্রতিষ্ঠানই ৪৬ শতাংশ গ্রাহকের অনুমতি ছাড়াই তাদের মোবাইল ফোনে ভ্যালু অ্যাডেড সার্ভিস চালু করেছে। এসএমএসের মাধ্যমে ফিচার ফোনে গ্রাহককে টার্গেট করে মধ্যরাতের পর চালু হওয়া এসব সেবা থেকে লাখ লাখ টাকা আয়ও করেছে এই দুই প্রতিষ্ঠান। বিটিআরসির ভাইস-চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র বলেন, ‘আমরা তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়েছি।’ কমিশনের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কথা জানান। এছাড়া এখনই এ বিষয়ে বেশিকিছু বলতে রাজি হয়নি এ ভাইস-চেয়ারম্যান।
গ্রাহকের অনুমতি ছাড়া সেবা চালু করা দু’টি প্রতিষ্ঠানের সব আয় সরকারের কোষাগারে জমা নেয়া এবং গ্রাহক প্রতারণার অভিযোগে মামলা হতে পারে বলেও জানিয়েছে বিটিআরসি।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা