সাবেক ও বর্তমান ২১ এমপি’র অবৈধ সম্পদের অনুসন্ধানে দুদক
ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২১ জন সাবেক ও বর্তমান সংসদ সদস্যের বিরুদ্ধে অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার ও সরকারের বিভিন্ন সামাজিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে দুর্নীতির অভিযোগ রয়েছে। এদের কারো কারো নাম ক্যাসিনোকাণ্ডেও আলোচিত। গত বছরের সেপ্টেম্বরে ক্যাসিনো বিরোধী অভিযানের পর দুর্নীতি দমন কমিশন প্রায় দুই শতাধিক প্রভাবশালী ব্যক্তির তালিকা করে অবৈধ সম্পদের খোঁজে নামে। এই তালিকায় ছিল বর্তমান সংসদের ৫জন সদস্যের নাম। যাদের কারও কারও বিরুদ্ধে ক্যাসিনোকাণ্ডে পরোক্ষভাবে জড়িত থাকার অভিযোগ রয়েছে। দেশত্যাগেও কয়েকজনকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
এছাড়া বর্তমান জাতীয় সংসদের আরও ৬ জন সদস্যের অবৈধ সম্পদের খোঁজ করছে দুদক। তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে- সরকারি সম্পদ লোপাট, খাস পুকুর ইজারায় দুর্নীতি, সারের ডিলার নিয়োগে অনিয়ম, স্কুল কলেজে শিক্ষক নিয়োগে দুর্নীতি, ঘুষ নিয়ে ঠিকাদার নিয়োগ, স্বজনপ্রীতিসহ নানা অভিযোগ রয়েছে। প্রাথমিক অনুসন্ধানে তাদের নামে-বেনামে বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য পেয়েছে দুদক। এসব যাচাই করতে বাংলাদেশ ব্যাংকেসহ সরকারি বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে সংস্থাটি।
দুদকের এই উদ্যোগকে ইতিবাচক বলছে টিআইবি। তবে প্রভাবশালীদের বিরুদ্ধে চূড়ান্তভাবে পদক্ষেপ নিতে দুদকের আন্তরিকতার ঘাটতি দেখছে দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক এই সংস্থা। আওয়ামী লীগ- ও বিএনপি দলীয় ১০ জন সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ খাতিয়ে দেখছে দুদক।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা