বদলে যাওয়া বাংলাদেশকে প্রশংসায় ভাসালেন বিদেশি গবেষকরা
বিশ্বের বিভিন্ন দেশের গবেষকরা নানা প্রতিকূলতা মোকাবেলা করে বাংলাদেশ উন্নয়নের যে রোল মডেলে পরিণত হয়েছে তার প্রশংসা করলেন।
শনিবার আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির এক ওয়েবিনারে বক্তারা বাংলাদেশকে প্রশংসায় ভাসান। আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটি ‘বাংলাদেশের ৫০ বছর: অর্থনীতি, সমাজ, জনগণ এবং নেতৃত্ব’ শীর্ষক ওয়েবিনারটি আয়োজন করে। জনগণের সংগ্রাম, অর্জনগুলোর মূল্যায়ন এবং সামনে এগিয়ে যাওয়ার প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করাই ছিল ওয়েবিনারটির লক্ষ্য।
ওয়েবিনারে আলোচনা করেন বিশ্বের নানা দেশের গবেষকরা। বক্তব্য রাখেন অস্ট্রেলিয়ার সুইনবার্ন বিশ্ববিদ্যালয়ের সংযুক্ত অধ্যাপক ড. ডিয়ানে বোলটন, গবেষক ড. এরিক জানসেন, ড. এন্ডার্স কর, পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেন, আওয়ামী লীগের আন্তর্জাতিক উপকমিটির চেয়ারম্যান রাষ্ট্রদূত জমির, আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান। আলোচকরা তাদের আলোচনায় বাংলাদেশের চমকপ্রদ বদলে যাওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময়ে নেওয়া নানা উদ্যোগের প্রশংসা করেন। ১৯৭৫ এর পর থেকে আশির দশক পর্যন্ত এদেশে যে অস্থিরতা তৈরি হয়েছিল তা সফলতার সঙ্গে সামাল দিয়ে বর্তমান সরকার এদেশকে যেভাবে উন্নয়নের পথে নিয়ে গেছে তার প্রশংসা করেন বক্তারা।
আওয়ামী লীগের আন্তর্জাতিক উপকমিটি খ্যাতিমান গবেষকদের নিয়ে অনুষ্ঠানটি সফলভাবে আয়োজন করায় ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। তিনি গবেষকদের মতামতগুলো পরবর্তীতে কাজে লাগবে বলেও মন্তব্য করেন।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা