বিশেষ অধিবেশনের জন্য সাংবাদিকদের করোনা টেস্ট করবে সংসদ সচিবালয়
মুজিববর্ষের বিশেষ অধিবেশন কভার করতে পারবেন সংসদ বিটের সাংবাদিকরা। তবে এজন্য সংসদ পাস সংগ্রহ করতে হলে কোভিড-১৯ নেগেটিভ রিপোর্ট থাকতে হবে।
সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, আগামী ৮ নভেম্বর সন্ধ্যা ৬টায় স্বাস্থ্যবিধি মেনে সংসদের অধিবেশন শুরু হবে। এদিন সভাপতিমণ্ডলী নির্বাচন ও শোক প্রস্তাব গ্রহণের মাধমে অধিবেশন মূলতবি হবে।
মুজিববর্ষ উপলক্ষে ৯ নভেম্বর সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তবে সব এমপি এদিন অধিবেশনে যোগ দিতে পারবেন না। শুধু কোভিড-১৯ নেগেটিভ এমপিরা এদিন অধিবেশনে যোগ দেবেন। কোভিড-১৯ নেগেটিভ সাংবাদিকদরাও সরাসরি সংসদে হাজির হয়ে এই অধিবেশন কভার করার সুযোগ পাবেন। এ বিষয়ে সংসদের গণসংযোগ বিভাগের পরিচালক তারিক মাহমুদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, মুজিববর্ষ উপলক্ষে সংসদের বিশেষ অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন ৯ নভেম্বর। এদিনের অধিবেশন কভার করার জন্য সাংবাদিকদের সংসদ পাস দেওয়া হবে। তবে এজন্য সবার মতো সাংবাদিকদেরও কোভিড-১৯ নেগেটিভ সনদ লাগবে। তাই সংসদ সচিবালয় থেকে সাংবাদিকদের কোভিড-১৯ পরীক্ষার বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য আগামী ৬ নভেম্বর জাতীয় সংসদের উদ্যোগে সংসদ বিটের সাংবাদিকদের করোনা টেস্ট করা হবে। প্রতি গণমাধ্যম থেকে একজন করে সাংবাদিককে কোভিড-১৯ টেস্ট করার জন্য সকাল ১০টায় সংসদের মিডিয়া সেন্টারে উপস্থিত থাকতে হবে।
তিনি আরও বলেন, ৮ নভেম্বর কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট দেওয়া হবে। একইদিনে নেগেটিভ রিপোর্ট পাওয়া সাংবাদিকদের ৯ নভেম্বরের অধিবেশন কভার করার সংসদ পাস দেওয়া হবে।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা